• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

২৭ তারিখের সমাবেশ ঘিরে কোন সংঘাতের আশঙ্কা নেই: কাদের

প্রকাশ: সোমবার, ২৪ জুলাই, ২০২৩ ২:০১
আপডেট: সোমবার, ২৪ জুলাই, ২০২৩ ২:০১

9603 3

২৭ তারিখের সমাবেশ ঘিরে কোন সংঘাতের আশঙ্কা নেই: কাদের

নিউজ ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২৭ তারিখের সমাবেশ ঘিরে আওয়ামী লীগের পক্ষ থেকে কোন সংঘাতের আশঙ্কা নেই। কোন উসকানি আওয়ামী লীগ দিবে না। কিন্তু কেউ যদি করে তখন জনগণের জানমালের নিরাপত্তা দিবে আওয়ামী লীগ সরকার।

সোমবার (২৪ জুলাই) ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের দলটির নবগঠিত শিক্ষা ও মানবসম্পদ উপকমিটি পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্য কাদের বলেন, বিসিএস পরীক্ষা দেই কিন্তু লিখিত পরীক্ষায় টিকতে পারি না। লিখিত পরীক্ষায় পাস করলে ভাইভাতে গিয়ে আউট। আজকে আমাদের প্রধানমন্ত্রী মাঝে মাঝে খুবই কষ্ট পান, তাকে বাধ্য হয়ে অনেক সময় ভিন্নমতের সহকর্মীদের সঙ্গে কাজ করতে হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের ছেলে মেয়েরা কেন বিসিএস পরীক্ষায় অংশ নেয় না, পড়াশোনা কেন করেন না, এসব প্রশ্নগুলো তিনি (প্রধানমন্ত্রী) প্রায়ই করেন। কোনো ছেলে-মেয়ের ভালো ফলাফল পেলেই সঙ্গে সঙ্গে তিনি বলেন বিসিএস দাও। আমাদেরতো লোক দরকার। সচিবালয়ে আরো কোয়ালিটি সম্পন্ন লোক দরকার। এ দেশে কিছু ব্যক্তি বা গোষ্ঠী নানা কায়দায়, কৌশলে ক্ষমতার মঞ্চে অধিষ্ঠিত, তারাই রাজত্ব করে গেছেন।

ওবায়দুল কাদের বলেন, দেশের ৭০ শতাংশ মানুষ নৌকায় ভোট দেয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। জনগণই আমাদের শক্তি। কাউকে ভয় পাই না।

ছাত্ররাজনীতি নিয়ে ওবায়দুল কাদের আরো বলেন, ছাত্ররাজনীতির সৌন্দর্য, গ্লামার হারিয়ে গেছে। এর সুদিন ফিরিয়ে আনতে হবে। শিক্ষায় গবেষণার ওপর জোর দিতে হবে।

ওবায়দুল কাদের বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে সজীব ওয়াজেদ জয় নিরবে নিভৃতে বিপ্লব করেছেন। তিনি আসেন নিরবে, চলে যান নিঃশব্দে। আত্মপ্রচারে তিনি নিমগ্ন নন।

তিনি আরো বলেন, বাংলাদেশে এখন সর্বশ্রেষ্ঠ অর্জনের নাম শেখ হাসিনা। তার কমিটমেন্ট, সততা, নৈতিক সাফল্য, প্রশাসনিক দক্ষতা, সাহস, দৃঢ়তা, শিক্ষা, সবমিলিয়ে তিনি সবার সেরা।

উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আব্দুল খালেকের সভাপতিত্বে পরিচিতি সভা সঞ্চালনা করেন আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com