• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

৩০ তারিখে বিএনপি ঘোড়ার ডিম পাড়বে: কাদের

প্রকাশ: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২ ৩:০৭
আপডেট: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২ ৩:০৭

9602 34

৩০ তারিখে বিএনপি ঘোড়ার ডিম পাড়বে: কাদের

বিএনপি ১০ ডিসেম্বর পারেনি, ৩০ তারিখেও ঘোড়ার ডিম পাড়বে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিএনপির সরকার পতনের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগ প্রস্তুত। মোকাবিলা হবে আগুন সন্ত্রানের বিরুদ্ধে। মোকাবিলা হবে, খেলা হবে ভোট চুরির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, ভোট জালিয়াতির বিরুদ্ধে, ভুয়া ভোটারের বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে। খেলা হবে আবারও নির্বাচনে, আন্দোলনে।’

শনিবার (২৪ ডিসেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে দলের বার্ষিক প্রতিবেদন উপস্থাপনের সময় তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, তারেক রহমান হাওয়া ভবনের যুবরাজ। মুচলেকা দিয়ে চলে গেছে। আর কোনো দিন রাজনীতিক করবে না। ২১ আগস্টের গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড তারেক রহমান। এগুলো ভুলে গেলে চলবে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের অগণিত কর্মী বাহিনী। সারাদেশ থেকে শীতের ভোরে চলেছে দলকে ভালোবেসে, বঙ্গবন্ধুকে ভালোবেসে, আমাদের নেত্রী শেখ হাসিনার কথা শুনতে। কে এই শেষ হাসিনা? যিনি সব হারিয়ে জীবনের জয়গান গান। ধ্বংসের মাঝে দাঁড়িয়ে সৃষ্টির জয়গান গান।

তিনি বলেন, সারাবিশ্ব অবাক, কী করে নিজেদের টাকায় পদ্মা সেতু করলো বাংলাদেশ। আর আওয়ামী লীগের প্রতিপক্ষরা, আমি শত্রু বলছি না, প্রতিপক্ষরা হিংসায় জ্বলে। তাদের মনে বড় জ্বালা, বড়ই অন্তর জ্বালা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com