• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

৩ কমিটিতে পদ পেতে নানা নেতাদের মধ্যে চলছে দৌড়ঝাঁপ

প্রকাশ: রবিবার, ৭ জুলাই, ২০২৪ ১:০০
আপডেট: রবিবার, ৭ জুলাই, ২০২৪ ১:০০

BNP 1

৩ কমিটিতে পদ পেতে নানা নেতাদের মধ্যে চলছে দৌড়ঝাঁপ

জনতার আওয়াজ ডেস্ক
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং যুবদলের কেন্দ্রীয় কমিটিকে সামনে রেখে পদপ্রত্যাশীদের মধ্যে চলছে জোর লবিং-তদবির। কাক্সিক্ষত পদ পেতে পদপ্রত্যাশীরা নানাভাবে দলের শীর্ষ নেতাদের কাছে ধরনা দিচ্ছেন। বিশেষ করে বিভিন্ন শাখা ও অঙ্গসংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক- এই দুই শীর্ষ পদে মনোনয়নপ্রত্যাশী নেতাদের মধ্যে চলছে দৌড়ঝাঁপ। পদপ্রত্যাশীরা দলের হাইকমান্ডের সুনজরে আসতে কেন্দ্র ঘোষিত বিভিন্ন কর্মসূচিতে কর্মীদের নিয়ে বড় ধরনের শোডাউনও দিচ্ছেন। সর্বশেষ গত ২৯শে জুন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ করেছে দলটি। এই সমাবেশে পদপ্রত্যাশী নেতাদের কর্মীরা তাদের নেতার নামে বিভিন্ন ধরনের স্লোগান দেন।

বিএনপি’র তিন সিনিয়র নেতা মানবজমিনকে বলেন, বিভিন্ন নেতার অনুগামীদের নিয়েই বেশির ভাগ কমিটি গঠন করা হয়। যদি রাজপথের আন্দোলনে সক্রিয় ত্যাগী, যোগ্য ও মেধাবী নেতাকর্মীদের নিয়ে কমিটিগুলো গঠন করা হতো তাহলে আন্দোলন এতদিনে সফলতার মুখ দেখতো। কিন্তু সেটা হয়নি। এজন্য ভবিষ্যতে দল ও সংগঠনের ত্যাগী, যোগ্য ও মেধাবী নেতাদের নিয়ে কমিটি গঠন করতে হবে।

সরকার পতনের আন্দোলনের ব্যর্থতার অভিযোগে যেসব কমিটি ভেঙে দেয়া হয়েছে, সেসব কমিটিগুলো খুব দ্রুতই গঠন করা হবে বলে জানা গেছে। যেকোনো সময় এসব কমিটি ঘোষণা করা হতে পারে।

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মানবজমিনকে বলেন, ভেঙে দেয়া কমিটিগুলো খুব দ্রুত গঠন করা হবে। কমিটি যেন যোগ্যদের নিয়ে গঠিত হয় সেভাবে কাজ চলছে।
বিএনপি’র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী মানবজমিনকে বলেন, কমিটি গঠন একটি সাংগঠনিক প্রক্রিয়া। এটা চলমান। যেকোনো সময় নতুন কমিটি ঘোষণা হতে পারে।

ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটিতে আলোচনায় রয়েছেন যারা: উত্তরে আহ্বায়ক কমিটি কিংবা আংশিক কমিটি ঘোষণা করা হতে পারে। নতুন এই কমিটিতে আলোচনায় রয়েছেন সদ্য বিলুপ্ত কমিটির সদস্য সচিব আমিনুল হক, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব, যুবদলের সাবেক নেতা এসএম জাহাঙ্গীর এবং বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

ঢাকা মহানগর দক্ষিণে আলোচনায় রয়েছেন যারা: দক্ষিণেও আহ্বায়ক কমিটি কিংবা আংশিক কমিটি ঘোষণা করা হতে পারে। নতুন কমিটির শীর্ষ পদে আলোচনায় রয়েছেন- সদ্য বিলুপ্ত কমিটির সদস্য সচিব রফিকুল আলম মজনু, যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ রবিন এবং ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব।

কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য আলোচনার রয়েছেন সদ্য বিলুপ্ত কমিটির ১নং যুগ্ম সম্পাদক গোলাম মাওলা শাহিন, সাবেক সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, সহ-সভাপতি নূরুল ইসলাম নয়ন, সদ্য সাবেক সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নার নাম।

সরকার পতনের একদফার আন্দোলনে ব্যর্থতার অভিযোগ গত ১৩ই জুন ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল মহানগর বিএনপি’র চারটি আহ্বায়ক কমিটি এবং কেন্দ্রীয় যুবদলের কমিটি ভেঙে দেয়া হয়।সূত্রঃ মানবজমিন


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com