• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

৫ দাবিতে মহাসমাবেশ ডেকেছে হেফাজত

প্রকাশ: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫ ৫:০৩
আপডেট: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫ ৫:০৩

96665589

৫ দাবিতে মহাসমাবেশ ডেকেছে হেফাজত

জনতার আওয়াজ ডেস্ক
নারী বিষয়ক সংস্কার কমিশন থেকে প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া প্রতিবেদনের বেশ কয়েকটি ধারাকে ইসলামবিরোধী আখ্যায়িত করে তা বাতিলের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। প্রতিবেদনের পাশাপাশি পুরো কমিশনই বাতিল চেয়েছে তারা।

রবিবার (২০ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইডিইবি) দলটির কেন্দ্রীয় মজলিসের আমেলা অনুষ্ঠিত হয়। পরে এক প্রেস ব্রিফিংয়ে মহাসমাবেশের কথা জানান দলটির মহাস‌চিব মাওলানা সাজিদুর রহমান। অনুষ্ঠানে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন ও কমিশন বাতিল ছাড়াও আরও চারটি দাবিতে আগামী ৩ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে বলে জানায় তারা।

বৈঠকে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী। মাওলানা মামুনুল হকসহ হেফাজতের কেন্দ্রীয় নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩ মে শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে সারাদেশ থেকে হেফাজতে ইসলামের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেবেন।

হেফাজতে ইসলামের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে-

১. ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও গণহত্যার বিচার।

২. বহুত্ববাদের পরিবর্তে সংবিধানে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল।

৩. নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন ও কমিশন বাতিল।

৪. ভারতের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতকরণে উদ্যোগ ও ওয়াকফ আইন বাতিল।

৫. ফিলিস্তিন দখলদার মুক্ত করার উদ্যোগ গ্রহণ করা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com