• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

৬১০ কৃষিবিদের বিবৃতি : অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবি

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪ ৫:২৯
আপডেট: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪ ৫:২৯

96525696

৬১০ কৃষিবিদের বিবৃতি : অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবি

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ উল্লেখ করে অবিলম্বে তার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানিয়েছেন ৬১০ জন কৃষিবিদ।

বৃহস্পতিবার (২৭ জুন) এগ্রিকালচারিস্টস্’ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক কৃষিবিদ রাশিদুল হাসান হারুন ও সদস্য সচিব কৃষিবিদ অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

৬১০ জন কৃষিবিদের মধ্যে রয়েছেন জাতীয় কৃষিবিদ নেতা, সিনিয়র কৃষিবিদ, কৃষি বিশ্ববিদ্যালয়সমূহের সাবেক ভাইস-চ্যান্সেলর, কৃষি বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কৃষি, মৎস্য, পশুচিকিৎসক, পশুপালন, কৃষি অর্থনীতি ও কৃষি প্রকৌশলীরা।

বিবৃতিতে বলা হয়েছে- খালেদা জিয়া বর্তমানে ঢাকা এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন আছেন। তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের রিপোর্ট ও পরামর্শ অনুযায়ী তাকে সুস্থ করে তুলতে হলে যে ধরনের চিকিৎসা ও যন্ত্রপাতি দরকার তা বাংলাদেশে নেই। মেডিকেল বোর্ড বলেছেন বাংলাদেশে চিকিৎসা দেওয়ার মতো আর কিছু বাকি নেই। এহেন উদ্বেগজনক পরিস্থিতে অর্ধসহস্রাধিক কৃষিবিদ এক যৌথ বিবৃতিতে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে, সরকারের উচিত হবে রাজনীতি ও সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মানবিক দিক বিবেচনা করে বিদেশে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার সুযোগ করে দেওয়া।

তারা বলেন, বেগম খালেদা জিয়া কার্যত ২০১৮ সালে মিথ্যা ও বানোয়াট মামলায় কারাগারে যাওয়ার পর থেকেই চিকিৎসা থেকে বঞ্চিত। তিনি আগে থেকেই অনেকগুলো জটিল রোগে ভুগছিলেন কোভিড-পরবর্তী শারীরিক জটিলতা আরও প্রকট আকার ধারণ করায় তার বর্তমান অবস্থা আরও ঝুকিপূর্ণ ও জটিল বিধায় বিদেশে উন্নত চিকিৎসা অতীব জরুরি, যা প্রত্যকটি নাগরিকের মানবিক অধিকার।

কৃষিবিদ নেতারা গত শুক্রবার (২১ জুন) বেগম খালেদা জিয়া অসুস্থ হলে ইউনাইটেড হাসপাতাল অ্যাম্বুলেন্স সহায়তা না দেওয়ায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। অবিলম্বে ঝুঁকিপূর্ণ শারীরিক অবস্থাকে রাজনীতির মারপ্যাঁচে না ফেলে রাজনীতির ঊর্ধ্বে উঠে বেগম খালেদা জিয়ার বার্ধক্যের কথা এবং সম্পূর্ণ মানবিক কারণ বিবেচনা করে সরকার অতিদ্রুত মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী বিদেশে অ্যাডভান্সড ট্রিটমেন্ট সেন্টারে বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য যাওয়ার অনুমতি ও সুযোগ করে দিবেন বলে কৃষিবিদ নেতারা আশা করেন।

বিবৃতিতে স্বাক্ষর প্রদানকারী কৃষিবিদদের অন্যতম হলেন- কৃষিবিদ মো. ইবরাহিম খলিল (সাবেক মহাপরিচালক-ডিএই ও সাবেক সভাপতি-কৃষিবিদ ইনস্টিটিউশন), কৃষিবিদ আনোয়ারুন্নবী মজুমদার বাবলা (সাবেক মহাসচিব কৃষিবিদ ইনস্টিটিউশন) কৃষিবিদ শামীমুর রহমান শামিম (সাবেক সাংগঠনিক সম্পাদক, কৃষিবিদ ইনস্টিটিউশন), কৃষিবিদ হাসান জাফির তুহিন, কৃষিবিদ মুখলেছুর রহমান (সাবেক চেয়ারম্যান, বিএডিসি), সাবেক ভাইস চ্যান্সেলরদের মধ্যে কৃষিবিদ ড. মোশাররফ হোসাইন মিঞা, কৃষিবিদ ড. মো. আব্দুল হালিম খান, কৃষিবিদ ম. মুস্তাফিজুর রহমান, কৃষিবিদ ড. এ এম ফারুক, কৃষিবিদ চৌধুরী আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com