• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

৬ জেলা ও ৫ মহানগরের স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা

প্রকাশ: বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩ ১:২৯
আপডেট: বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩ ১:২৯

966258

৬ জেলা ও ৫ মহানগরের স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, বরিশাল জেলা ও মহানগর, ময়মনসিংহ উত্তর জেলা, ময়মনসিংহ দক্ষিণ জেলা ও মহানগর, রংপুর জেলা ও মহানগর, দিনাজপুর জেলা ও বান্দরবান জেলার কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান এসব কমিটি অনুমোদন করেন।

ঘোষিত কমিটির মধ্যে ঢাকা মহানগর দক্ষিণের ৯ সদস্যবিশিষ্ট কমিটিতে সভাপতি করা হয়েছে সাবেক ছাত্রনেতা জহির উদ্দিন তুহিনকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে সাদ মোর্শেদ পাপ্পা শিকদারকে। ঢাকা মহানগর উত্তরে ৮ সদস্যের কমিটিতে গাজী রেজওয়ান উল হোসেন রিয়াজ সভাপতি এবং আজিজুর রহমান মোসাব্বিরকে সাধারণ সম্পাদক করা হয়েছে। তবে আজিজুর রহমান মোসাব্বির কারান্তরীণ থাকায় সিনিয়র যুগ্ম সম্পাদক শেখ মো. ফরিদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

বরিশাল জেলায় তিন সদস্যের কমিটিতে রফিকুল ইসলাম জনি আহ্বায়ক, নিজামুর রহমান নিজাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং কামরুল আহসানকে সদস্য সচিব; বরিশাল মহানগরে তিন সদস্যের কমিটিতে মশিউর রহমান মঞ্জু আহ্বায়ক এবং খান মোহাম্মদ আনোয়ার সদস্য সচিব; দিনাজপুর জেলায় তিন সদস্যের কমিটিতে রাসেল আলী চৌধুরী লিমন আহ্বায়ক এবং সাইফুল আজম সোহেল সদস্য সচিব; বান্দরবান জেলায় তিন সদস্যের কমিটিতে আলী হায়দার বাবলু আহ্বায়ক এবং আশরাফুল আলম ফরহাদ সদস্য সচিব; রংপুর জেলায় তিন সদস্যের কমিটিতে আল ইমরান সবুজ আহ্বায়ক এবং জাকারিয়া ইসলাম জিম সদস্য সচিব; রংপুর মহানগরে তিন সদস্যের কমিটিতে ইমরান হোসেন আহ্বায়ক এবং নুর হোসেন সুমন সদস্য সচিব; ময়মনসিংহ উত্তর জেলায় তিন সদস্যের কমিটিতে সাইফুল ইসলাম কামাল আহ্বায়ক এবং মহিবুল হক টুটুল সদস্য সচিব; ময়মনসিংহ দক্ষিণ জেলায় তিন সদস্যের কমিটিতে শহীদুল আমিন খসরু আহ্বায়ক এবং মাজহারুল হক সোহেল সদস্য সচিব; ময়মনসিংহ মহানগরে তিন সদস্যের কমিটিতে আমিনুল ইসলাম ফয়সাল আহ্বায়ক এবং জিএস মাহবুবকে সদস্য সচিব করা হয়েছে।

966000254

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com