• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আউয়ালের স্বীকারোক্তি গুরুতর: মারুফ কামাল খান

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫ ১১:১৬
আপডেট: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫ ১১:১৬

9655596 3

আউয়ালের স্বীকারোক্তি গুরুতর: মারুফ কামাল খান

‘পতিত ফ্যাসিবাদী হাসিনার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়াল আদালতে স্বীকার করেছেন যে, ২০২৪ সালে তিনি জাতীয় সংসদের যে নির্বাচন পরিচালনা করেছিলেন সেটা ছিল ডামি। এই স্বীকারোক্তিকে ‘গুরুতর’ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন।

9645896

মারুফ কামাল খান বলেন—সংসদ নির্বাচনের মাধ্যমেই আমাদের দেশে জাতীয় সংসদ ও সরকার গঠিত হয়। সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সদস্য প্রধানমন্ত্রী হন। প্রধানমন্ত্রী মন্ত্রিসভা গঠন করেন। সংসদ আইন পাস, বাজেট বরাদ্দ এবং রাষ্ট্রপতি নির্বাচন করে। সরকার সশস্ত্রবাহিনী, আধাসামরিক বাহিনী, আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী, সিভিল প্রশাসন ও সব রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ, পদোন্নতি ও বদলি করে থাকে।

তিনি বলেন, ডামি নির্বাচনের মাধ্যমে ভুয়া জনপ্রতিনিধিদের নির্বাচিত বলে ঘোষণা করা হয়। সুষ্ঠু নির্বাচনে এই ভুয়ারা নির্বাচিত হতে পারত না। অন্যরা বা অন্য দল নির্বাচিত হতো। ডামি নির্বাচনে তাদের অধিকার হরণ করে অন্যদের হাতে অবৈধ পন্থায় কর্তৃত্ব তুলে দেওয়া হয়। কাজেই ওই (ডামি) নির্বাচনের নামে গঠিত সংসদ, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা, রাষ্ট্রপতি, স্পিকার সব অবৈধ ছিল।

তাদের করা আইন ও বাজেট এবং সব ব্যয় অবৈধ ছিল। তারা যতো বেতন-ভাতা, সম্মানী ও সুযোগ সুবিধা নিয়েছেন তার সবই অবৈধ ছিল। তারা সব রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানে যত নিয়োগ, বদলি, পদোন্নতি ও পদায়ন করেছেন সেগুলো অবৈধ। তাদের নিয়োজিত বিচারকদের সব রায় অবৈধ।

সাবেক প্রধানমন্ত্রীর এই প্রেস সচিব বলেন—এতসব অবৈধতার উৎস যে ডামি বা ভুয়া নির্বাচন, সেই নির্বাচন অনুষ্ঠানে যারা জড়িত তাদের কী ভয়াবহ সাজা হওয়া উচিত?

এতো অবৈধতার পাপ বহন করে একটা রাষ্ট্র চলতে পারে না। শাসনতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে সুষ্ঠু নির্বাচনে গঠিত পরবর্তী জাতীয় সংসদ পতিত ফ্যাসিবাদী রেজিমের ভুয়া সব কার্যক্রমকে বৈধতা দেবে কিনা সেটা এখন এক বিরাট প্রশ্ন হয়ে আছে।

রাষ্ট্রদ্রোহ ও অন্যায় প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন দেওয়ার অভিযোগে বুধবার রাজধানীর শেরে বাংলা থানার এক মামলায় গ্রেফতার হন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। পরে বৃহস্পতিবার আদালতে ২০২৪ সালের সংসদ নির্বাচন ছিল ‘ডামি নির্বাচন’ স্বীকার করেন সাবেক এই সিইসি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com