• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এখন যদি খালেদা জিয়া শাহবাগে উপস্থিত হন’, পিনাকীর স্ট্যাটাস

প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫ ১:৩৯
আপডেট: শনিবার, ১০ মে, ২০২৫ ১:৩৯

96000158

এখন যদি খালেদা জিয়া শাহবাগে উপস্থিত হন’, পিনাকীর স্ট্যাটাস

জনতার আওয়াজ ডেস্ক
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনকারীরা। কয়েক হাজার ছাত্র-জনতার স্লোগানে স্লোগানে আবার উত্তাল এ স্থান।

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দলটিকে নিষিদ্ধের দাবিতে কর্মসূচি পালন করছেন ৪৩টি রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। তবে বিএনপির কোনো নেতাকর্মী এই আন্দোলনে যোগ দেননি।

9600029

এদিকে সোশ্যাল অ্যাকটিভিস্ট, রাজনৈতিক বিশ্লেষক ও লেখক ডা. পিনাকী ভট্টাচার্য আন্দোলনে খালেদা জিয়ার যোগদান নিয়ে মন্তব্য করেছেন।

শুক্রবার (৯ মে) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি লেখেন, ‘এখন যদি শাহবাগে সংহতি জানাতে খালেদা জিয়া উপস্থিত হন, পৃথিবীতে এরচে স্বর্গীয় দৃশ্য আর হতে পারে না।’

তিনি লেখেন, ‘শুধু কল্পনা করছি তিনি এখন শাহবাগে এসেছেন আর বাংলার দামাল ছাত্র-জনতা গর্বের সাথে তাকে বরণ করে নিয়েছে। শাহবাগে একটি ফুলেল জাতীয় সংবর্ধনা তার প্রাপ্য।’

শেষে তিনি লেখেন, ‘ইশ এমন যদি হতো!’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com