• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মনোনয়ন না পেয়ে কনকচাঁপার ‘খোলা চিঠি’

প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ১২:৪৯
আপডেট: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ১২:৪৯

963333260 3

মনোনয়ন না পেয়ে কনকচাঁপার ‘খোলা চিঠি’

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৩৬ জন প্রার্থী মনোনীত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আলোচনায় থেকেও মনোনয়ন পাননি সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। এ বিষয়ে বাংলাদেশিদের জন্য ‘খোলা চিঠি’ দিয়েছেন তিনি।

সোমবার (২০ এপ্রিল) বিকেল ৩টা ৫ মিনিটে নিজের ফেসবুকে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি। তার পোস্টটি নিচে হুবহু দেওয়া হলো।

965952 4

প্রিয় সারা বিশ্বের বাংলাদেশি সুধীজন,

আসসালামু আলাইকুম। জীবনের যেকোনো পরিস্থিতিতেই আমি আলহামদুলিল্লাহ বলি। সবই আল্লাহর ফায়সালা। সরাসরি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যুদ্ধ করলাম। তখনো নমিনেশন না পেয়েও আলহামদুলিল্লাহ বলেছি নির্দ্বিধায়। গ্রামের মানুষের প্রবল চাহিদার জন্য আবারও গেলাম সংরক্ষিত আসনের এই প্রসেসে। সেখানেও তারা আমাকে মূল্যায়ন করল না। তবুও বলি, আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ এর মধ্যে মঙ্গল রেখেছেন। জীবন তো এখানেই শেষ হয়ে গেল না।

আপনারা যেভাবে আমার সঙ্গে ছিলেন। আশা করি, সেভাবেই থাকবেন। আমি নিতান্তই সাদামাটা মানুষ। দল হয়তো ভেবেছে আমি ভাতের মাড় টাইপ মানুষ। কিন্তু আমি জানি এই দেশ আমার, গান ছাড়াও এ দেশকে দেওয়ার অনেক কিছু বাকি আছে।

মনোনয়ন না পেয়ে বাংলাদেশিদের জন্য ‘খোলা চিঠি’ কনকচাঁপার

ইনশাআল্লাহ আমি আছি দেশের হয়ে, দশের হয়ে। আর কিছু যদি নাও পারি, মরে গিয়ে মাটিতে মিশে মাটি উর্বর করতে পারব নিশ্চয়ই। আমার জন্য দোয়া করবেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com