• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অবরোধে সিলেট মহানগর বিএনপির মিছিল

প্রকাশ: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩ ৮:৫৪
আপডেট: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩ ৮:৫৪

98536

অবরোধে সিলেট মহানগর বিএনপির মিছিল

প্রেস বিজ্ঞপ্তি

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, ‘এই সরকার চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে নস্যাত করতে হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে যাচ্ছে। কিন্তু গ্রেফতার নির্যাতন চালিয়ে শহীদ জিয়ার সৈনিকদের দমিয়ে রাখা যাবে না। এদেশে প্রহসনের একতরফা নির্বাচনের আর কোন বাকশালী স্বপ্ন পূরণ হতে দেয়া হবে না। গণতন্ত্রের চূড়ান্ত বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

তিনি বুধবার দুপুরে বিএনপি আহুত ১০ম দফার টানা ৪৮ ঘন্টার অবরোধের ১ম দিনে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে পিকেটিং পরবর্তী মিছিল সমাবেশে উপরোক্ত কথা বলেন।

নগরীর কাজীটুল এলাকায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজিবুর রহমান নজিব, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, বিএনপি নেতা নাদির খান, মঞ্জুরুল হোসেন মঞ্জু, সবুর আহমদ, মো: বাচ্চু, সৈয়দ রহিম আলী রাসু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেল ও সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, যুবদল নেতা লিটন আহমদ, আলী আহমদ আলম, বিএনপি নেতা অজি মোহাম্মদ কায়সার, সালেক আহমদ ও ফরহাদ আহমদ প্রমূখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com