• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অসহায়দের সাহায্যার্থে বিত্তবানদের এগিয়ে আসা নৈতিক ও সামাজিক দায়িত্ব: ব্যারিস্টার নাজির আহমদ

প্রকাশ: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬ ৪:১৭
আপডেট: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬ ৪:১৭

att.tvh Z9cquhhRgDFQsWMZi7DRym SVaIWX14L8YgsX s

অসহায়দের সাহায্যার্থে বিত্তবানদের এগিয়ে আসা নৈতিক ও সামাজিক দায়িত্ব: ব্যারিস্টার নাজির আহমদ

বিশেষ সংবাদদাতাঃ বিশিষ্ট আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ, যুক্তরাজ্যস্থ নিউহ্যাম বারার সাবেক ডেপুটি স্পিকার ব্যারিস্টার নাজির আহমদ বলেছেন, অসহায়দের সাহায্যার্থে বিত্তবানদের এগিয়ে আসা নৈতিক ও সামাজিক দায়িত্ব। তিনি বলেন, সমাজের বিত্তবানরা মানবিক চেতনা লালন করে যদি সমাজের সুবিধাবঞ্চিতদের কল্যাণে কাজ করেন এবং দূর্দিনে তাদের পাশে দাড়ান তবে সমাজের চেহারা পাল্টে যেতে পারে।।

att.Eup3Ddp9p7mB5sBHhQwfLapbx9yb8Br9yx3 6NVGezs

ব্যারিস্টার নাজির আহমদ গতকাল তার নিজস্ব অর্থায়নে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে তার নিজ গ্রাম বিশ্বনাথ উপজেলার বাহাড়া দুবাগ গ্রামে সুবিধাবঞ্চিত শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। ব্যারিস্টার নাজির আরও বলেন, বাংলাদেশ একটি অপার সম্ভাবনাময় দেশ। এ দেশের মানুষগুলোর রয়েছে অফুরন্ত জীবনীশক্তি ও কর্মস্পৃহা। কিন্তু রাষ্ট্রীয় ও সামাজিক পর্যায়ে যথাযথ ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সম্পদের সুষম বন্টন না থাকায় আমরা অনেক ক্ষেত্রেই পিছিয়ে আছি।

att.7Gzj5YbeJiZPJTX5qwRyOBAu3I13oYP519zprC5X9N0

তিনি বলেন, এ দেশ আমাদের প্রিয় স্বদেশ। আমাদেরকেই দেশ এবং মানুষের কল্যানে নিঃস্বার্থভাবে কাজ করে যেতে হবে। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন এলাকার প্রবীন শালিশী ব‍্যক্তিত্ব আব্দুন নূর ও সমাজ সেবক দবির মিয়া। অনুষ্ঠানে এলাকার শতাধিক পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com