• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আমরা আশবাদি গুমকৃতদের ফিরিয়ে দেয়ার জন্য সর্বোচ্চ গুরুত্ব দেবেন

প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫ ১১:১২
আপডেট: বুধবার, ১৯ মার্চ, ২০২৫ ১১:১২

966333352

আমরা আশবাদি গুমকৃতদের ফিরিয়ে দেয়ার জন্য সর্বোচ্চ গুরুত্ব দেবেন

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘গণমানুষের নেতা এম. ইলিয়াস আলী’সহ সকল গুমকৃত নেতাদের ফেরত চেয়ে বর্তমান সরকারের কাছে আমরা আবেদন করেছি। কিন্তু এই সরকারের কাছ থেকে আমরা এব্যাপারে সুস্পষ্ট কোনো বক্তব্য পাইনি। আমরা আশবাদি গুমকৃতদের ফিরিয়ে দেয়ার জন্য সর্বোচ্চ গুরুত্ব দেবেন এবং তাদের অবস্থা সুস্পষ্ট করবেন। তার পরও যদি সেটা না হয় তাহলে আমরা আশা করবো বিএনপি সরকার গঠন করলে অবশ্যই গুমকৃত নেতাদের খুঁজে বের করা হবে।’

তিনি বুধবার (১৯ মার্চ) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীকে ফেরত পাওয়ার জন্য দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

তিনি আরও বলেন, ‘বিগত ১৭ বছরে দেশটি নষ্ট হয়ে পড়েছে। এসময় যারা ক্ষমতায় ছিল, তারা উন্নয়নের একটি মেরামতের কাজও করতে পারেনি। তারা জনগণের কথা চিন্তা না করে নিজেরা লুটপাটে ব্যস্ত ছিল। লুটপাট করে তার অর্থ পাচার করে দেশকে একটি বিধ্বস্ত অবস্থার মধ্যে নিয়ে গেছে। সেই থেকে উত্তরণ পেতে হলে একটি নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসতে না পারলে বিএনপি নেতাকর্মীদের সব ধরণের আন্দোলন, ত্যাগ ও নির্যাতন আমাদের বিপলে যাবে। সুতারাং আমাদের এই ত্যাগ তিতিক্ষা বিফলে যেতে দেবনা। দেশ ও জনগণের স্বার্থে বিএনপি ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

দেওকলস ইউনিয়ন বিএনপির সভাপতি মাছুম আহমদ মারুপের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক ঝলক আর্চায্য, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ও সাংগঠনিক সম্পাদক জাকারিয়া শিকদারের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুন, প্রশিক্ষন বিষয়ক সম্পাদক মবশির আলী, জেলা উলামা দলের আহবায়ক নূরুল হক।

বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি ছোট মিয়া ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাকির হোসেন।

এসময় অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com