• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আ’লীগের নেতাকর্মীরা শান্তিতে আছেন, চক্রান্তে পা দেবেন না: লুনা

প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫ ১:০৯
আপডেট: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫ ১:০৯

9685239

আ’লীগের নেতাকর্মীরা শান্তিতে আছেন, চক্রান্তে পা দেবেন না: লুনা

জনতার আওয়াজ ডেস্ক
সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা বাজার ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেনী-পেশার দুই সহস্রাধিক রোজাদারদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার বুরুঙ্গা বাজারে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জাতীয়তাবাদি দল বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা নিখোঁজ বিএনপি নেতা এম.ইলিয়াস আলীর সহধর্মীণী তাহসিনা রুশদীর লুনা।

প্রধান অতিথির বক্তব্যে তাহসিনা রুশদির লুনা বলেন, আমরা ঐক্যর মাধ্যমে ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনাকে দেশ থেকে বিতারিত করেছি। জনতার রোষানলে পরে দেশ থেকে পালিয়ে গিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের দলের নেতাকর্মীদের বিভিন্ন উসকানি দিচ্ছেন।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্যেশ্যে লুনা বলেন, আপনারা শান্তিতে আছেন, ভাল আছেন। আপনাদের উপর কোন জুলম হচ্ছে না। কোন গায়েবী মামলা হচ্ছে না। কোন অবস্থাতেই চক্রান্তের ফাঁদে পা দিবেন না। চক্রান্তে পা দিলে ভূক্তভুগী আনারাই হবেন। আপনারা দেশের সাধারণ জনগন হিসাবে দেশে বসবাস করেন। তবে, যারা এতো দিন সাধারণ মানুষের উপর অত্যাচার ও বাড়িঘর দখল করেছেন। তাদের কিন্তু আমরা ছাড়বো না। অন্যায়কারীর শাস্তি পেতে হবে।

তিনি বলেন, জুলাইয়ের পট পরিবর্তনের পর অন্তবর্তীকালিন সরকারের অধিনে দেশ পরিচালনা হচ্ছে। সরকারের পক্ষে দেশে সংস্কার কাজ চলমান রয়েছে। সংস্কার কাজ শেষে সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবে। সংস্কার কাজে যাতে কেউ কোন ধরণের ষরযন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে না পারে সেই বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে।

সভায় বিশেষ অতিথি ছিলেন, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম ফারুখ, উপজেলা বিএনপির সভাপতি এস.টিএম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ।সিলেট জেলা ভ্রমণ প্যাকেজ

ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম জিতুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক লাহিন হোসেন ও ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক মখন মিয়ার যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক হুমাইউন রশিদ চৌধুরী শফি, জেলা যুবদলের সহ-সভাপতি ফজল আহমদ জনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিব আলী, ইউনিয়ন যুবদলের সভাপতি সুমন মিয়া, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরিদ আহমদ, ছাত্রদলের সভাপতি সাহেদ মাছুদ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com