• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

উজানধল গ্রামে শুরু হলো শাহ আবদুল করিম লোকউৎসব

প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ১১:৫৭
আপডেট: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ১১:৫৭

963333260

উজানধল গ্রামে শুরু হলো শাহ আবদুল করিম লোকউৎসব

দিরাই প্রতিনিধি
ছবি সংগৃহীত

সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে আজ (২৭ মার্চ) থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী শাহ আবদুল করিম লোকউৎসব–২০২৬। উপজেলার তাড়ল ইউনিয়নের উজানধল মাঠে শুক্রবার রাত সাড়ে আটটায় পায়রা উড়িয়ে উৎসবের শুভ সূচনা করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী। তিনি বলেন, আমি শাহ আবদুল করিমকে কাছ থেকে দেখেছি। তাকে ঘিরে অনেক স্মৃতি রয়েছে। এখানে একটি কমপ্লেক্স নির্মাণের দাবি উঠেছে—এ বিষয়ে আমি সর্বোচ্চ চেষ্টা করব।

একুশে পদকপ্রাপ্ত গণমানুষের কবি ও বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বাউল সম্রাট শাহ আবদুল করিমের গান ও দর্শন বাংলার লোকসংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। নতুন প্রজন্মের কাছে এই ঐতিহ্য তুলে ধরতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উৎসবে শাহ আবদুল করিমের কালজয়ী গান পরিবেশনের পাশাপাশি বাউল দর্শন ও লোকসংস্কৃতি নিয়ে আলোচনা সভার আয়োজন রাখা হয়েছে। তাঁর বিখ্যাত গান—শুনবে কি বুঝবে কি ওরে মন বুদ্ধা? এই দুনিয়া মায়াজালে বাঁধা—সহ আরও অনেক জনপ্রিয় গান পরিবেশিত হচ্ছে।

স্বাগত বক্তব্যে শাহ আবদুল করিম পরিষদের সভাপতি ও করিম পুত্র শাহ নূর জালাল বলেন, এটি ২১তম লোকউৎসব। দীর্ঘদিন পর মাননীয় সংসদ সদস্য অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, এজন্য আমরা কৃতজ্ঞ। ১৫ ফেব্রুয়ারি আব্বার জন্মবার্ষিকীতে আয়োজনের পরিকল্পনা থাকলেও নির্বাচনজনিত কারণে তা সম্ভব হয়নি। জেলা প্রশাসনের সহযোগিতা না পেলে এ আয়োজন করা সম্ভব হতো না।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com