• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

উজান মেহেরপুর প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ: শনিবার, ২৩ মার্চ, ২০২৪ ১২:৫৪
আপডেট: শনিবার, ২৩ মার্চ, ২০২৪ ১২:৫৪

96696 5

উজান মেহেরপুর প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে বৃহত্তর উজান মেহেরপুর প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার s ইফতার পূর্ব আলোচনা সভায় দরগাহ বাজার মাদ্রসার সাবেক সভাপতি সমাজসেবক আলা উদ্দিনের সভাপতিত্বে দরগাহ বাজার মাদ্রাসার সাবেক ছাত্র সাব্বির আহমদ তেলাওয়তের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদের চৌধুরী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে মানুষের কল্যাণে জীবনকে বিলায়ে দিচ্ছেন। শুধু তাই নয় প্রবাসীরা নিজ কর্মে অর্থ কামাই করে নিজ পরিবারের জন্য, দেশের মানুষের জন্য আজও তারা নিজ জীবনকে উৎসর্গ করে প্রবাস জীবন বেছে নিয়েছেন। আমরা তাদের মহতি কাজকে অভিনন্দন জানাই এবং দীর্ঘাযু কামনা করছি।
তিনি আরোও বলেন, আমাকে আপনার গত উপনির্বাচনে নির্বাচিত করে আপনাদের খেদমত করার সুযোগ দিয়েছেন। জানিনা কতটুকু সেবা করতে পেরেছি। তবে আপনাদের খোজঁ খবর রাখাসহ বিভিন্ন সময় আপনাদের ডাকে সাড়া দিয়ে পাশে থাকার চেষ্ঠা করেছি, আগামীতেও থাকবো। এমন কোন অন্যায় কাজ করেনি যাতে উপজেলার মানুষ আমার থেকে মুখ ফিরিয়ে নেয়। তাই আগামীতেও আপনাদের সেবা করার সুযোগ চাই।
নাজিম উদ্দিনের সঞ্চালনায় মিনহাজ উদ্দিনের শুভেচ্ছা বক্তব্যে বিশেষ অতিথির ভাদেশ^র ইউনিয়নের চেয়ারম্যান শামীম আহমদ, উপজেলা আওয়ামীলীগ নেতা তমিজ উদ্দিন, সুহেল আহমদ, প্রবাসীদের পক্ষে মিনহাজ উদ্দিন, আব্দুল মালিক জামিল, সিলেট মানবাধিকার ফান্ডশনের দপ্তর সম্পাদক রাজিব আহমদ প্রমুখ।
উপস্থিত ছিলেন-সাংবাদিক রুমন আহমদ, লেখক খাইরুল ইসলাম সুয়েব, ভাদেশ^র ইউপি সদস্য কায়েল আহমদ, আব্দুল মালিক, নাজিম উদ্দিন, রাসেল আহমদ, তানু মিয়া, আব্দুস সামাদ সুহেল, আব্দুল আলিম, ময়নুল ইসলাম প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com