• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

উন্নয়নের স্বার্থে ধানের শীষ কে বিজয়ী করার আহ্বান আরিফুল হক চৌধুরীর

প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ ১২:০৮
আপডেট: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ ১২:০৮

9659842

উন্নয়নের স্বার্থে ধানের শীষ কে বিজয়ী করার আহ্বান আরিফুল হক চৌধুরীর

প্রেস বিজ্ঞপ্তি
ছবি: সংগৃহীত

প্রতীক বরাদ্দ পাওয়ার পর সিলেট -৪ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর নির্বাচনী প্রচারণায় মুখর হয়ে উঠেছে কোম্পানীগঞ্জের প্রত্যন্ত অঞ্চল।

শুক্রবার বাদ আছর কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে আসরের নামাজ শেষে তিনি প্রচারণা শুরু করেন।

এ সময় তিনি টুকের বাজার এলাকার ব্যবসায়ী এবং সাধারণ মানুষের কাছে ধানের শীষের পক্ষে ভোট দেয়ার আহ্বান জানান।

তিনি বলেন, আসন্ন নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হলে সাধারণ মানুষের সাথে দলের সব পর্যায়ের নেতা–কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এর আগে তিনি টুকের বাজার ইউনিয়নের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন।

এসময় তার সাথে উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com