• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এদেশের জনগণ তাদের প্রতিনিধিত্বহীন সরকারকে চায় না: কাইয়ুম চৌধুরী

প্রকাশ: শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩ ৪:২১
আপডেট: শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩ ৪:২১

8F6EEE1D 4F24 41B6 80F1 2AF4B0A1487B

এদেশের জনগণ তাদের প্রতিনিধিত্বহীন সরকারকে চায় না: কাইয়ুম চৌধুরী

সিলেট জেলা বিএনপির সভাপতি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন ভয়াবহ কষ্ট দিয়ে তিলে তিলে বেগম খালেদা জিয়াকে হত্যার প্রচেষ্টা চালাচ্ছে ফ্যাসিস্ট সরকার। গণবিচ্ছিন্ন গণধিকৃত ফ্যাসিস্ট সরকার দেশেদেশে ধর্না দিয়ে ব্যর্থ হয়ে পুরোপুরি উন্মাদের মতো আচরণ করছেন। আওয়ামিলীগের আর বাংলাদেশের মানুষের আর দরকার নাই। তবে অন্যের কাঁধে চড়ে বিনা ভোটে ক্ষমতায় থাকতে চায়। তিনি বলেন পরনির্ভরশীল, কাপুরুষ ও ভীরুরাই তলে তলে আপোষ করে। চোরেরাই আপোষের রাস্তা খুঁজে। এরা সুষ্ঠু নির্বাচন হলে হারবে বলেই তলে তলে আপোষের কথা বলছেন। এখন তলে তলে কি দিয়ে আপোষ করলেন তা জনগণ জানতে চায়। অবৈধভাবে ক্ষমতায় থাকার কোন পথ আর নেই। এদেশের জনগণ তাদের প্রতিনিধিত্বহীন সরকারকে চায় না। এই চাপাবাজ সরকারকে জনগণ ঘৃণা ভারে প্রত্যাখ্যান করছে বলে বিএনপির রোডমার্চের গণজোয়ার সৃষ্টি হয়েছে। মানুষ যেভাবে রুখে দাড়াচ্ছে অচিরেই গণমুক্তি ঘটবে।

বৃহস্পতিবার দুপুরে কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দের সাথে সিলেট জেলা বিএনপির মতবিনিময় সভায় বক্তব্যে জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এসব কথা বলেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন বিনা ভোটে ক্ষমতায় থেকে লুটপাট, প্রতিশোধ, আক্রোশ মেটাবার জন্য গোটা দেশকে তিনি জিম্মি করে এক দুঃসহ বর্বর দুঃশাসন চালাচ্ছেন। গত ১৫ বছর জনগনের মাথার ওপর বসে আছে চরম প্রতিহিংসাপরায়ণ, নিষ্ঠুর, স্বৈরশাসক আজো নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকার রাস্তা খুজছে। সামনে নিশ্চিত পতনের করুণ পরিণতির আতংকে আওয়ামী লীগ লুটেরা এবং গেস্টাপো বাহিনী চোখে শর্ষে ফুল দেখছে। শীগ্রই ভোটাধিকারসহ সকল মৌলিক অধিকার আদায়ে বিজয়ী হবে নিষ্পেষিত জনগণ।

বিএনপির চলমান আন্দোলন সংগ্রামে ব্যাপকভাবে জন সম্পৃক্ততার লক্ষ্যে সকল উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের সাথে জেলা বিএনপির ধারাবাহিক মতবিনিময় সভা চলছে। তারই অংশ হিসেবে উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশীদ মামুন (চাকসু), কানাইঘাট উপজেলা বিএনপি সভাপতি ও জেলা বিএনপির উপদেষ্টা মামুনুর রশীদ মামুন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন ও কোহিনূর আহমেদ, কানাইঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী শরীফুল হক, জেলা বিএনপির উপদেষ্টা আবিদুর রহমান, জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক মাহবুব আলম, কানাইঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খছরুজ্জামান পারভেজ, কোষাধ্যক্ষ আবুল বাশার, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com