• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এলিমের অনুসারীদের মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রকাশ: সোমবার, ২০ মে, ২০২৪ ১২:০৩
আপডেট: সোমবার, ২০ মে, ২০২৪ ১২:০৩

9856985

এলিমের অনুসারীদের মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে পরাজিত হয়ে এক চেয়ারম্যান প্রার্থী মামলা করেছেন বিজয়ী চেয়ারম্যানের অনুসারীদের বিরুদ্ধে। এ মামলা দায়েরের প্রতিবাদে ফুসে উঠছে আ’লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকাবাসী। মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিদিন চলছে মনে ছিল মিটিং ও মানববন্ধনসহ লাগাতার কর্মসূচী। রোববার নিজয়ী চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি এলিমে অনুসারী সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ইসমাইল আলী, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ও শাকিল আহমদ চৌধুরীসহ আ’লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে। উপজেলার রানাপিং বাজারে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।

সদর ইউনিয়ন এলাকানাসী আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি জিল্লুর রহমান। চালেহ আহমদের পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান, ইউপি সদস্য মাহফুজুর রহমান কাশিমী, বিশিষ্ট ব্যবসায়ী সাইকুজ্জামান চৌধুরী শিমু, বিশিষ্ট ব্যবসায়ী, সায়িদ আহমদ, এহিয়া আহমদ সুমন, আলী আকবর, ইউনিয়ন আ’লীগের ধর্মবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, রেজওয়ান আহমেদ রিজু, হেলাল উদ্দিন চৌধুরী।

সভায় বক্তারা বলেছেন ৮মে উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত হয়ে শাহিদুর রহমান চৌধুরী জাবেদ ইর্ষানিত হয়ে বিজয়ী চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি এলিমে অনুসারীদের নামে ভিত্তিহীন তথ্য তুলে ধরে মামলা দায়েরের। কিন্তু এ মামলা দায়েরের পর থেকে ফুসে উঠছে আ’লীগসহ নেতাকর্মী সহ এলাকাবাসী। তার এ মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। বক্তব্য বলপন যদি এ মামলা প্রত্যাহার করা না হয় তাহলে এর দায় জাবেদ চৌধুরীকে নিতে হবে। তিনি নির্বাচনে হেরে দ্বিগ্বিদিগ হয়ে গেছেন। তাই টাকমাটাল হয়ে তিনি অন্য পথ বেচে নিয়েছেন। অবিলম্বে এ মামলা প্রত্যাহার করার জন্য জোর দাবি জানানো হয়।

এরআগে স্থানীয় খারকানা বাজারসহ বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে মানববন্ধনে অংশ নেয় কয়েকশ মানুষ। এসময় ‘দায়ের করা হয়রাণীমূল মামলা প্রত্যাহার, বানোয়াট মামলা প্রত্যসহসর কর, মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে’ লেখা প্লেকার্ড হাতে ছিল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com