• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কিশোরগঞ্জের হাওড়ে নির্মিত হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক

প্রকাশ: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:৫৫
আপডেট: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:৫৫

1 190

কিশোরগঞ্জের হাওড়ে নির্মিত হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক

কিশোরগঞ্জের হাওড়ে নির্মিত হচ্ছে ১৫ কিলোমিটার দীর্ঘ স্বপ্নের উড়াল সড়ক। প্রকল্পটিতে ব্যয় হবে ৫ হাজার সাড়ে ৬০০ কোটি টাকা। এটি বাস্তবায়ন হলে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তনের পাশাপাশি হাওড়ের মানুষের জীবনযাত্রা ও অর্থনীতির সঙ্গে বিকশিত হবে পর্যটন শিল্প।

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার অলওয়েদার সড়কের জিরো পয়েন্ট থেকে শুরু করে নবনির্মিত মিঠামইন সেনানিবাস ও নিকলী হয়ে করিমগঞ্জ উপজেলার মরিচখালী পর্যন্ত হাওড়ের ওপর দিয়ে নির্মাণ করা হচ্ছে ১৫ দশমিক ৩১ কিলোমিটার দীর্ঘ উড়াল সড়ক। জেলা সদরের সাথে যোগাযোগ রক্ষায় কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের নাকভাঙ্গা মোড় থেকে মরিচখালি বাজার পর্যন্ত ১৩ দশমিক ৪০ কিলোমিটার সড়ক প্রশস্ত করা হবে।

প্রকল্পে থাকছে ১ হাজার ২৩০ মিটার দৈর্ঘ্যের দুটি সেতু, ১৩টি টোল প্লাজা, টোল মনিটরিং ভবন, চেক পোস্ট, ১৩ কিলোমিটার সাবমারসিবল সড়ক, শোধনাগারসহ ৪টি ডিপ টিউবওয়েল, ৪টি ফুটওভার ব্রিজ, ৪০ হাজার ৪৬৮ বর্গমিটার কনস্ট্রাকশন ইয়ার্ড ও ৮ হাজার ২২৪ বর্গমিটার বাসস্টপ নির্মাণ কাজ। এ জন্য ১৫১ একর ভূমি অধিগ্রহণ করা হবে।

হাওড় এলাকার সঙ্গে কিশোরগঞ্জ জেলা সদরসহ ঢাকা, সিলেট ও অন্যান্য জেলার সঙ্গে সারা বছর সরাসরি নিরবচ্ছিন্ন চলাচলের জন্য নির্মিত হচ্ছে এই উড়াল সড়ক।

হাওড়বাসীর আশা, প্রকল্পটি বাস্তবায়ন হলে শেষ হবে দীর্ঘদিনের বিড়ম্বনা। খুলবে সম্ভাবনার দ্বার।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com