• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কেন্দ্রে ভোটার এলেই সেটা হবে অংশগ্রহণমূলক নির্বাচন

প্রকাশ: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩ ১২:৩৭
আপডেট: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩ ১২:৩৭

985896 4

কেন্দ্রে ভোটার এলেই সেটা হবে অংশগ্রহণমূলক নির্বাচন

নিউজ ডেস্ক
ভোটার ভোটকেন্দ্রে এলেই সেটি হবে অংশ্রগ্রহণমূলক নির্বাচন। এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান গতকাল দুপুরে মৌলভীবাজার সার্কিট হাউসের মুন হলে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ভোটের দিন মোবাইল নেটওয়ার্ক স্বাভাবিক থাকবে। এ সময় তিনি অনিবন্ধিত অনলাইন, আইপিটিভি, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার না করার আহ্বান জানান। গুজব ছড়ানো থেকে সাবধান থাকার বিষয়ে সতর্ক করে ইসি আনিসুর বলেন, যদিও মূল ধারার গণমাধ্যম এসব করে না। আগামী নির্বাচনে শর্তসাপেক্ষে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দেয়া হবে। বিএনপি নির্বাচনে আসলে তফসিল পুনর্নির্ধারণ করা হবে। আলোচনায় আমন্ত্রণ জানালে ২৬টি দল আসে। ১৮টি আসেনি। কারা নির্বাচনে আসলো আর কারা আসলো না- এটা তাদের দলীয় ব্যাপার।

এজন্য নির্বাচন থেমে থাকবে না। ২৮শে জানুয়ারির মধ্যে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে নির্বাচন করার।
সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. উর্মি বিনতে সালাম, হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দেবী চন্দ, মৌলভীবাজার পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার) এবং হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এসএম মুরাদ আলী, অধিনায়ক ৪৬, ৫২ ও ৫৫ বিজিবি, কোম্পানি কমান্ডার, র‌্যাব-৯ শ্রীমঙ্গল এবং ক্যাম্প কমান্ডার, র‌্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ, উপ-পরিচালক, এনএসআই, জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি প্রমুখ। সভায় আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটগণ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), উপজেলা নির্বাহী অফিসারগণ, জেলা নির্বাচন অফিসারগণ, সকল উপজেলার অফিসার ইনচার্জ এবং উপজেলা নির্বাচন অফিসারবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আব্দুল হালিম খান। মৌলভীবাজারের সকল উপজেলা নির্বাচন অফিসারের পক্ষ থেকে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ইমদাতুল হক ও হবিগঞ্জ জেলার সকল উপজেলা নির্বাচন অফিসারের পক্ষ থেকে বক্তব্য রাখেন জান্নাত জাহান। মৌলভীবাজার জেলার সকল অফিসার ইনচার্জগণের পক্ষে বক্তব্য রাখেন কুলাউড়া থানার ইনর্চাজ আব্দুছ ছালেক ও হবিগঞ্জ জেলার সকল অফিসার ইনচার্জগণের পক্ষে বক্তব্য রাখেন মোহাম্মদ ডালিম আহমদ। মৌলভীবাজারের সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্ণিং কর্মকর্তার পক্ষে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন ও হবিগঞ্জ জেলার পক্ষে বক্তব্য রাখেন মহুয়া শারমিন ফাতেমা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com