• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খন্দকার মুক্তাদিরের সমর্থনে ১৬নং ওয়ার্ডে লিফলেট বিতরণ

প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৪৬
আপডেট: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৪৬

9666659

খন্দকার মুক্তাদিরের সমর্থনে ১৬নং ওয়ার্ডে লিফলেট বিতরণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে নগরীর ১৬নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ১৬নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সদস্য মিনহাজুর রহমান রাহীর পক্ষ থেকে ওয়ার্ডের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এই নির্বাচনী প্রচারণা চালানো হয়।

বিকেলে নগরীর নয়াসড়ক ও মীরবক্সটুলাসহ ১৬নং ওয়ার্ডের বিভিন্ন অলিগলি ও প্রধান সড়কে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করেন। এ সময় তারা সাধারণ ভোটারদের কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে খন্দকার আব্দুল মুক্তাদিরকে বিজয়ী করার আহ্বান জানান।

প্রচারণায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। তারা খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে স্লোগান দিয়ে পুরো এলাকা মুখরিত করে তোলেন।

নেতাকর্মীরা জানান, খন্দকার আব্দুল মুক্তাদিরের হাত ধরে সিলেটের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে ১৬নং ওয়ার্ডের জনগণ ঐক্যবদ্ধ। আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে তারা এর উপযুক্ত জবাব দিতে প্রস্তুত।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com