• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খালেদা জিয়ার সুস্থতা কামনায় জেলা ও মহানগর যুবদলের দোয়া মাহফিল

প্রকাশ: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩ ৯:২৬
আপডেট: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩ ৯:২৬

9666656

খালেদা জিয়ার সুস্থতা কামনায় জেলা ও মহানগর যুবদলের দোয়া মাহফিল

প্রেস বিজ্ঞপ্তি

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে সিলেট যুবদল।

বুধবার বাদ আসর নগরীর জিন্দাবাজারস্থ বায়তুল আমান জামে মসজিদে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে সিলেট জেলার আওতাধিন বিভিন্ন উপজেলা ও পৌর এবং মহানগর আওতাধিন বিভিন্ন ওয়ার্ড যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মাহফিলে বিএনপি চেয়ারপার্সন গবেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এছাড়া মাহফিলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে মৃত্যুবরণকারী শহীদদের মাগফেরাত কামনা এবং দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো: স¤্রাট হোসেন, এছাড়া জেলা ও মহানগর যুবদলে নেতৃবৃন্দের মধ্যে থেকে উপস্থিত ছিলেন, তোফাজ্জল হোসেন বেলাল, আক্তার আহমদ, কবির উদ্দিন, নজরুল ইসলাম, মিজানুর রহমান নেছার, লিটন আহমদ, কয়েস আহমদ, এমদাদুল হক স্বপন, ফখরুল ইসলাম রুমেল, কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, মতিউর রহমান আফজাল, এনামুল হক চৌধুরী শামীম ও জয়নুল ইসলাম জনি প্রমূখ।

এছাড়া মাহফিলে জেলা ও মহানগর বিভিন্ন ইউনিটের যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com