• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গোলাপগঞ্জে উপজেলা ও পৌর শ্রমিকদলের ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫ ৪:২৯
আপডেট: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫ ৪:২৯

960005 10

গোলাপগঞ্জে উপজেলা ও পৌর শ্রমিকদলের ইফতার ও দোয়া মাহফিল

গোলাপগঞ্জ প্রতিনিধি :গোলাপগঞ্জে উপজেলা ও পৌর শ্রমিকদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ আছর গোলাপগঞ্জ পৌর মিলনায়তন উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজু আহমদ তুরু সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম।
প্রধানবক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, পৌর বিএনপির সভাপতি মুশফিকুর রহমান মুহি, সিনিয়র সহসভাপতি আব্দুল খালিক, যুগ্ম সম্পাদক কাউন্সিলর জামিল আহমদ চৌধুরী, যুক্তরাজ্য মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ চৌধুরী, সিলেট জেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি আব্দুল মুকিত, মহানগর শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক লিটন আহমেদ চৌধুরী।
এছাড়াও উপজেলা, পৌর শ্রমিক দল ও বিভিন্ন ইউনিয়ন শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সিলেট জেলা শ্রমিক দলের সদস্য সচিব নুরুল ইসলাম আবুল হোসেনকে সভাপতি, রাজু আহমদ তুরুকে সাধারণ সম্পাদক ও তাহের আহমদ এনুকে উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক করে গোলাপগঞ্জ উপজেলা শ্রমিক দলের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি এবং আতাউর রহমান আতাকে সভাপতি, শাহজাহান আহমদকে সাধারণ সম্পাদক ও ফারুক আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট গোলাপগঞ্জ পৌর শ্রমিকদলের কমিটির ঘোষনা দেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com