• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গোলাপগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ২:৪১
আপডেট: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ২:৪১

96555201

গোলাপগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

গোলাপগঞ্জ প্রতিনিধি

গোলাপগঞ্জ উপজেলা ও পৌর জামায়াত ইসলামীর উদ্যোগে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) পৌর শহরের একটি অভিজাত পার্টি সেন্টারে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জামায়াতে ইসলামী গোলাপগঞ্জ উপজেলা আমীর মোঃ আব্দুল আজিজ জামালের সভাপতিত্বে ও পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর এবং সাবেক ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হানের সঞ্চালনায় মাওলানা মুহিবুল্লাহ হোসনেগীরের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন-উপজেলা জামায়াতের নায়েবে আমির জিন্নুর আহমদ চৌধুরী।

বক্তব্য রাখেন-জামায়াতে ইসলামী সিলেট জেলা মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহি উসসুন্নাহ চৌধুরী নার্জিস,পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালিক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিউর রহমান মহি, খেলাফত মজলিস গোলাপগঞ্জ উপজেলা সহ-সভাপতি আলী আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিশ গোলাপগঞ্জ পৌর সভাপতি মাওলানা শহিদুর রহমান সোহেদ।

মাহফিলে উপস্থিত ছিলেন- জেলা বিএনপি’র উপদেষ্টা এম সিরাজুল ইসলাম, ছালিক আহমদ, জেলা বিএনপি নেতা মিনহাজ উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সহ-সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী,উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুল্লাহ দস্তগীর, এসিস্ট্যান্ট সেক্রেটারি এহতেশামুল আলম জাকারিয়া, পৌর জামায়াতের সেক্রেটারি কাজী শাহিদুর রহমান, এসিস্ট্যান্ট সেক্রেটারি সেলিম আহমদ, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুল হাসান সাহান, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা এস এম আব্দুর রহিম, বাদেপাশা ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ, সাংবাদিক রহমান চৌধুরী গোলাপগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারি মাহফুজ আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি এম এ জলিল, সেক্রেটারি ফাহিম আহমদ, সাবেক সেক্রেটারি জাহিদ উদ্দিন,সাংবাদিক হারিছ আলী, দেলোয়ার হোসেন মাহমুদ, উপজেলা শ্রমিক দল সভাপতি আবুল হোসেন মেম্বার প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com