• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গোলাপগঞ্জে প্রতিপক্ষের উপরহামলার অভিযোগে ২ জন কারাগারে

প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ১১:৫১
আপডেট: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ১১:৫১

9666520

গোলাপগঞ্জে প্রতিপক্ষের উপরহামলার অভিযোগে ২ জন কারাগারে

গোলাপগঞ্জ প্রতিনিধি
ছবি প্রতিনিধি
সিলেটের গোলাপগঞ্জে প্রতিপক্ষের উপর হামলার অভিযোগে এজাহার নামীয় ২ আসামীকে কে কারাগারে প্রেরণ করেছে আদালত।

সোমবার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক জামিন না মঞ্জুর করে তাদেরকে কারাগারে প্রেরণ করেন।

তারা হলেন উপজেলার বানীগাজী গ্রামের আরব আলীর ছেলে সেলিম উদ্দিন (৪৩), সেলিম উদ্দিনের ছেলে শাফী আহমদ (২১)।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী মাকসুদ আহমদ সাহান।

এর আগে গত ১ এপ্রিল উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের চন্দরপুর বাণীগাজি গ্রামে ঘরের সামনে সিড়ি নির্মাণকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে হামলার ঘটনা ঘটে। এতে একই পরিবারের বাবা, মা ও মেয়েসহ ৩ জন আহত হন।

এ ঘটনায় ৩/৪/২৬ তারিখে আহত আমির উদ্দিনের মেয়ে ১৪ জনের নাম উল্লেখ করে গোলাপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং (৫৯/০৩.০৪.২০২৬)।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com