• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গোলাপগঞ্জে বন্যায় ৩ হাজার পানি ব ন্দি মানুষ, ক্ষতি ১৫ কোটি টাকা

প্রকাশ: বুধবার, ৩ জুলাই, ২০২৪ ১২:৪৪
আপডেট: বুধবার, ৩ জুলাই, ২০২৪ ১২:৪৪

966663

গোলাপগঞ্জে বন্যায় ৩ হাজার পানি ব ন্দি মানুষ, ক্ষতি ১৫ কোটি টাকা

গোলাপগঞ্জ সংবাদদাতা
গোলাপগঞ্জে বন্যায় পানিবন্দি লোকজন ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে তাদের বাড়ীঘর ফসলি জমি পানিতে তলিয়ে যায়। এতে প্রায় ৩ হাজার পানিবন্দি লোকজনদের ক্ষতি হয়েছে প্রায় ১৫ কোটি টাকা।

জানা যায়, গত কয়েকদিন থেকে উপজেলাজুড়ে টানা বৃষ্টি অব্যাহত বয়েছে। সেইসাথে নামছে পাহাড়ি ঢল। এতে প্লাবিত হয়ে উপজেলার শরীফগঞ্জ, বাদেপাশা, বুধবারীবাজার, সদর. আমুড়া, বাঘা, ভাদেশ্বর, ঢাকাদক্ষিণসহ বিভিন্ন এলাকা তলিয়ে যায়। ব্যাপক ক্ষতির মূখে পড়েন লোকজন। এরমধ্যে বাঘা, শরীফগঞ্জ, বাদপোশা, বুধবারীবাজার, লক্ষণাবন্দসহ ১১টি ইউনিয়নের তালিকাভূক্ত ৫হাজার ৩শ পানিবন্দি লোকজন ক্ষতিগ্রস্থ হয়েছেন। এরমধ্যে প্রায় ৩ হাজার পানিবন্দি লোকজন মারাত্বর ক্ষতিগ্রস্থ হয়েছেন। এতে তাদের ক্ষতি হয়েছে প্রায় ১৫ কোটি টাকা।

জানতে চাইলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল হক জানান, গোলাপগঞ্জ উপজলোয় ৫হাজার ৩শ পানিবন্দি লোকজন ভাতা পাচ্ছে। তাদের মধ্যে বন্যায় বাঘা, শরীফগঞ্জ, বাদপোশা, বুধবারীবাজার, লক্ষনাবন্দ ইউনিয়নের ৩হাজার পানিবন্দি ও তাদের পরবিার মারাত্বক ক্ষতগ্রিস্ত হয়েছেন।

এতে প্রায় ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি নির্ধারণ করা হয়েছে। তাদরেকে রোগী কল্যাণ সমিতি থেকে চিকিৎসা সহায়তা দেয়া হচ্ছে। এবং নিয়মিত ভাতা বিতরণ করা হচ্ছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com