• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গোলাপগঞ্জে ৩ঘন্টার মধ্যে বৈদ্যুতিক সংযোগ পেল এক মুক্তিযোদ্ধা পরিবার

প্রকাশ: সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩ ১১:০৭
আপডেট: সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩ ১১:০৭

9602 8

গোলাপগঞ্জে ৩ঘন্টার মধ্যে বৈদ্যুতিক সংযোগ পেল এক মুক্তিযোদ্ধা পরিবার

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মরহুম ইছহাক আলী ইছন মিয়ার পরিবার আবেদনের মাত্র ৩ঘন্টার মধ্যে বৈদ্যুতিক সংযোগ পেল। উপজেলার পৌর এলাকার ৮নং ওয়ার্ডের রনকেলী লামার দক্ষিণভাগ গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম ইছহাক আলী ইছন মিয়ার পরিবারে এতদিন বৈদ্যুতিক মিটারের কোন সংযোগ না থাকায় পাশের ঘরের মিটার থেকে বিদ্যুৎ সুবিধা গ্রহণ করে আসছিলেন।

এ ব্যাপারে মুক্তিযোদ্ধার ছেলে গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মঞ্জিল আহমদ সোমবার সকাল ১০টায় পল্লী বিদ্যুৎ গোলাপগঞ্জ জোনাল অফিসে আবেদন করেন। আবেদন করলে আবেদনের ৩ঘন্টার ভিতরে বিদ্যুৎ সংযোগ স্থাপন করে বিদ্যুৎ সরবরাহ করা হয়।

বিদ্যুৎ সংযোগ প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি সাংবাদিক আব্দুল আহাদ, ফেঞ্চুগঞ্জ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ও সমিতি বোর্ডের সদস্য সচিব আব্দুল হাই, গোলাপগঞ্জ পৌরসভার কাউন্সিলর এম ফজলুল আলম, আওয়ামী লীগ নেতা পারভেজ আহমদ, গোলাপগঞ্জ জোনাল অফিসের জুনিয়র প্রকৌশলী শান্ত দাশ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com