• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে সমানভাবে উন্নয়নমূলক কাজ করা হবে : এমপি এমরান

প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৫০
আপডেট: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৫০

9652120

গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে সমানভাবে উন্নয়নমূলক কাজ করা হবে : এমপি এমরান

বিশেষ প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, কেউ অন্যায় অবিচার জুলুম করলে পর পাবেনা। এনকি বিএনপির কেউ হলে তিনিও পার পাবেনা। আমার নাম ব্যবহার করে কিংবা আমার সাথে ছবি তুলে কোন সুবিধা নিতে চাইলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রশাসনকে বলেছি। ফায়দা হাসিল করতে পারবেনা। সেটা আমার কঠোর নির্দেশ।

তিনি বলেন, আমাকে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারবাসী ভোট দিয়ে নির্বাচিত করেছেন। নির্বাচনে অনেক কালো টাকার প্রভান ছিল। অনেক চোখ রাঙ্গানি ছিল। কিন্ত সব বাধা উপেক্ষা করে মানুষ আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছে। আমি এর জন্য গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারবাসীর প্রতি কৃতজ্ঞ। গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে সমানভাবে উন্নয়ন করা হবে। এক্ষেত্রে কেন বৈষম্য থাকবেনা।

এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে তিনি বলেন, আমি দেওয়ানের পরিদর্শন করেছি। খুব শীঘ্রই কাজ শুরু হবে। আমি সবসময় চেষ্টা করে যাবো এলাকার উন্নয়নের জন্য।,গ্যাসের জন্য আমি সংসদে কথা বলবো। প্রয়োজনে প্রধানমন্ত্রীর সাতে কথা বলবো। শিকপুর ব্রীজের জন্য আপ্রাণ চেষ্টা করবো। আমুড়ার রাস্তার কাজের জন্য আমি কথা বলবো।

তিনি বলেন, আমাদের নির্বাচনী ওয়াদা ছিল ফ্যামিলি কার্ড দেওয়া। ইতোমধ্যে তা সরবরাহ শুরু হয়ে গেছে। জন্ম নিবন্ধন, বয়স্ক ভাতসসহ কেন ধরনের কাজের জন্য কাউকে একটা টাকাও দিবেননা। কেউ চাইলে সাথে সাথে আমাকে জানাবেন। আমি ব্যবস্থা নেবো। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য আমি ডাক্তার দেওয়ার ব্যবস্থার সিভিল সার্জনের সাথে কথা বলেছি।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে গোলাপগঞ্জে যুক্তরাষ্ট্র নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ চৌধুরী স্বদেশ গমন উপলক্ষে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলার পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি এই সংবর্ধনা সবার আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি তাহেল আহমদ। পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিল নজরুল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য রাখেন নিউইয়র্ক বিএনপি নেতা এজিএম জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির জেলা বিএনপির উপদেষ্টা মহিউসসুন্নাহ চৌধুরী নার্জিস, এম সিরাজুল ইসলাম, ছালিক আহমদ চৌধুরী, সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ আহমদ চৌধুরী, গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হেলালুজ্জামান হেলাল, পৌর বিএনপির সহসভাপতি মুজিবুর রহমান, তারেক আহমেদ চৌধুরী, আবুল কালাম কোখন, পৌরসভার সাবেক কাউন্সিল জামিল আহমদ চৌধুরী, পৌর যুবদলের আহবায়ক এনামুল হক এনাম, সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলতসফ উদ্দিন। সভায় কোরআন তেলাওয়াত করেন জাহাঙ্গীর আলম।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com