• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয় নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক মেয়র আরিফ

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩ ২:১১
আপডেট: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩ ২:১১

96666653

জাতীয় নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক মেয়র আরিফ

ডেস্ক নিউজ

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দেয়ার পর থেকেই বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী রাজনৈতিক কর্মকাণ্ডে এমন একটি সক্রিয় ছিলেন না। তবে এখন আবারো রাজপথে নেমেছেন আরিফ।

বিএনপির চলমান আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে আগামী ৯ জুলাই সিলেট মহানগরে তরুণ প্রজন্মকে নিয়ে সমাবেশ আয়োজন করতে যাচ্ছে বিএনপি। মূলত ৯ তারিখ আলিয়া মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া সমাবেশকে সফল করতেই মাঠে নেমেছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

এ উপলক্ষে বুধবার (৫ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে মহানগরীর বন্দরবাজারে আরিফুল হক সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। সেখান থেকে মহানগরীর লালবাজার, মহাজনপট্টি, কালীঘাট, লালদিঘীর পাড় ও এর আশপাশের এলাকায় প্রচারণা চালান।

এসময় আরিফুল হক চৌধুরী সিলেটভিউকে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তরুণ প্রজন্মকে নিয়ে তাদের এই সমাবেশ। সমাবেশকে সফল করতে তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখতে পাচ্ছেন তিনি।

মেয়র আরো বলেন, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দল অংশ নেয় নি তাই আমিও অংশ নেই নি। আমাদের এক দফা এক দাবি, আর এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। কোনো ধরনের নির্বাচনেও অংশগ্রহণ করবো না। আমাদের দাবি যদি মানা হয় এবং দল যদি জাতীয় নির্বাচনে অংশ নেয়, তাহলে অবশ্যই আমি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবো।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com