• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জেন-জি প্রজন্মকে সঙ্গে নিয়েই আগামী নির্বাচন চায় বিএনপি: কাইয়ুম চৌধুরী

প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫ ১০:৪৪
আপডেট: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫ ১০:৪৪

9658742

জেন-জি প্রজন্মকে সঙ্গে নিয়েই আগামী নির্বাচন চায় বিএনপি: কাইয়ুম চৌধুরী

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট- ৩ আসনের ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “বিএনপি আগামী জাতীয় নির্বাচনে জেন-জি প্রজন্মকে পাশে চায়। তরুণ প্রজন্মই পরিবর্তনের শক্তি- তাদের আকৃষ্ট করতে ছাত্র ও যুব সংগঠনগুলোকে সম্পূর্ণ সক্রিয় করা হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে তরুণদের জন্য এক কোটি কর্মসংস্থান এবং কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ প্রদানের অঙ্গীকার বাস্তবায়ন করবে।”

তিনি বলেন, “বাংলাদেশের মানুষ আজ জেগে উঠেছে। তরুণ প্রজন্ম পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত। এই ফেব্রুয়ারিতেই বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে- ধানের শীষ হবে বিজয়ের প্রতীক, আর জনগণই হবে চূড়ান্ত শক্তি।”

শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৩টায় বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের গহরপুর এলাকায় ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত ‘৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে গণসংযোগ ও সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, “আমি আন্দোলনের মাঠের কর্মী হিসেবে বিশ্বাস করি- যদি দল আমাকে আগামী নির্বাচনে এই অঞ্চল থেকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনীত করে, তাহলে সিলেট–৩ আসনের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে আমার পক্ষে কাজ করবেন।”

তিনি বলেন, “আমরা বিশ্বাস করি- গণতন্ত্র মানে জনগণের ভোটাধিকার, রাজনীতি মানে জনগণের সেবা, আর উন্নয়ন মানে মানুষের মর্যাদা রক্ষা। এই বিশ্বাস থেকেই আমাদের নেতা তারেক রহমান দেশের সামনে উপস্থাপন করেছেন রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি- যা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির রূপরেখা।”

সমাবেশে সভাপতিত্ব করেন দেওয়ানবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল হাদী, পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল আলম পিন্টু।

এছাড়া বক্তব্য রাখেন- বালাগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি লুৎফুর রহমান চেয়ারম্যান, আমিরুল ইসলাম রুবেল, মো. আব্দুল বারী, মামুনুর রশিদ সুহেল, তজমুল হোসেন জনি, যুগ্ম সম্পাদক তোফায়েল আহমদ সুহেল, শেখ সোহেল আহমদ বকুল, মাওলানা মো. মনির হোসেন, নজরুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল মুকিত শরীফ, বালাগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল আহমদ খলকুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

গণসংযোগ ও সমাবেশে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী এবং বিপুলসংখ্যক স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com