• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তারেক রহমানের উদ্দেশ্যে শাবি ছাত্রদল নেতার খোলা চিঠি

প্রকাশ: রবিবার, ১৬ মার্চ, ২০২৫ ৫:৩০
আপডেট: রবিবার, ১৬ মার্চ, ২০২৫ ৫:৩০

96000025

তারেক রহমানের উদ্দেশ্যে শাবি ছাত্রদল নেতার খোলা চিঠি

শাবি প্রতিনিধি

অদৃশ্য কোনো এক কারণে কমিটি থেকে বাদ দেওয়ার অভিযোগ এনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি খোলা চিঠি লিখেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের নতুন কমিটিতে পদবঞ্চিত ছাত্রদল কর্মী মো. মনির হোসেন। মনির হোসেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। খোলা চিঠিতে তিনি ছাত্রদলে জন্য তার ত্যাগ, কারাবরণ, লড়াই সংগ্রামের কথা বলেন।

শনিবার (১৫ মার্চ) দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে অনুভূতি জানিয়ে খোলা চিঠি লিখেন তিনি।

গত ১৪ মার্চ প্রায় এক দশক পর শাবিপ্রবিতে ৭৬ সদস্যের একটি কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদল। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন রাহাত জামান ও সাধারণ সম্পাদক নাঈম সরকার। নতুন এই কমিটিতে পদ না পেয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি খোলা চিঠি লিখেছেন শাবিপ্রবির পদ বঞ্চিত এই নেতা।

অদৃশ্য কোন এক কারণে কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে অভিযোগ জানিয়ে খোলা চিঠিতে তিনি বলেন, ‘আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একজন ক্ষুদ্র কর্মী। বিশ্ববিদ্যালয় জীবন শুরু (২০১৩) থেকে আজ অব্দি পর্যন্ত ছাত্রদলের সকল কর্মসূচি দায়িত্ব নিয়ে পালন করে আসছি। বলতে গেলে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অস্তিত্ব টিকিয়ে রেখেছি দুঃসময়েও এবং গ্রেফতার হয়ে কারাবরণও করেছি। কিন্তু দুঃখের বিষয় গত ১৪ মার্চ শাবিপ্রবি ছাত্রদলের কমিটি গঠন করা হয়, কিন্তু কমিটিতে আমাকে বঞ্চিত করা হয়েছে। কি অদৃশ্য বিশেষ কারণে বা কোন ক্রাইটেরিয়াতে আমাকে বাদ দেয়া হলো তা আমি জানতে চাই।’

তিনি আরও বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০০৮-৯ সেশন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০০৮-৯ সেশন ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ সেশনের ছাত্রনেতাদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে। আর আমি ২০১২-১৩ সেশনের হয়েও কেন পদ বঞ্চিত তা আমার মন জানতে চায়।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com