• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তারেক রহমান আইনি লড়াই করে দেশে ফিরবেন : সিলেটে এম এ মালিক

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪ ১০:০০
আপডেট: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪ ১০:০০

9785896 10

তারেক রহমান আইনি লড়াই করে দেশে ফিরবেন : সিলেটে এম এ মালিক

ইয়াসমিন আক্তার
বিশেষ প্রতিনিধি
জনতার আওয়াজ,লন্ডন।

ড. ইউনুসকে সময় দিতে চান তারেক রহমান: সিলেটে এম এ মালিক।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালিক বেসরকারী এয়ারলাইনস যোগে সিলেটে পৌঁছলে তাকে উষ্ণ সংবর্ধনা দেন সর্বস্তরের নেতাকর্মী। হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে তিনি বলেন, তারেক রহমান কোন ‘ফেভার’ চান না, আইনি লড়াই করবেন। অচিরেই আইনি লড়াই করে দেশে ফিরে আসবেন বীরের বেশে তিনি।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দলীয় কর্মীদের দেয়া সংবর্ধনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বাংলাদেশে আইনের শাসন যদি থাকলে, ন্যায় বিচার পাবেন বলেও জানান তিনি। তারেক রহমান ড. ইউনুসের পাশে থেকে সময় দিতে চান বলেও জানান এম এ মালিক। ড. ইউনুসের প্রতি বিএনপি আস্থাশীল। সেকারনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করবেন বলেও মনে করে বিএনপি। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ১৪ বিলিয়ন ইউএস ডলার পাচার করেছে, এফবিআই ও তার বিরুদ্ধে মামলা করেছে। বিএনপি জয়ের বিচার ও অর্থ ফেরত আনার দাবি করছে বলেও জানান বিএনপির চেয়ারপাসন উপদেস্টা।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, কেন্দ্রীয় সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, মিজানুর রহমান চৌধুরী, মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, পিপি এডভোকেট এটিএম ফয়েজ, সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েছ লোদী, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপির সহ-সভাপতি শাহবুদ্দিন, যুগ্ম সম্পাদক তাজুরুল ইসলাম তাজুল, সিদ্দিকুর রহমান পাপলু, হুমায়ুন আহমদ মাসুক, এডভোকেট মুজিবুর রহমান মুজিব, স্বেচ্ছাসেবক দল জেলার আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, সৈয়দ খিজির আহমদ এনু। এসময় ফুলেল শুভেচ্ছায় তাঁকে বরণ করেন, কেন্দ্রীয়, জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীগণ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com