প্রেস বিজ্ঞপ্তি
ছবি সংগৃহীত
বিয়ানীবাজারের তিলপাড়া ইউনিয়নের দেবারাই গ্রামে ঈদ পুনর্মিলনী ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ মার্চ) দুপুরে গ্রামবাসীর উদ্যোগে দেবারাই জামে মসজিদ প্রাঙ্গনে এ আয়োজন সম্পন্ন হয়।
গ্রামের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বি ও সমাজসেবক আব্দুস সালামের সভাপতিত্বে, আব্দুল খালিক ও তানভীর আহমদ মিলাদের উপস্থাপনায় অনুষ্ঠানে গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন জয়নাল আবেদীন, মকবুল হোসেন, হাফিজ জিয়া উদ্দিন, মাস্টার শরফ উদ্দিন, মাওলানা ইমাম উদ্দিন, ওমর ফুরকানী, জামিল আহমদ, আব্দুল বাসিত প্রমুখ।
গ্রামবাসীর বক্তব্যে উন্নয়নে প্রবাসীদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করা হয় ও মসজিদ নির্মাণ এবং গ্রামের উন্নয়নে সহযোগিতার হাত আরও প্রসারিত করার আহবান জানানো হয়।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা আব্দুল বাছিত আল হাছান।
সংবর্ধিত অতিথি ও প্রবাসীদের মধ্যো বক্তব্য রাখেন পর্তুগাল প্রবাসী শরফ উদ্দিন, স্পেন প্রবাসী রুকন উদ্দিন, পর্তুগাল প্রবাসী জুবের আহমদ, ফ্রান্স প্রবাসী নাজিম উদ্দিন ও আব্দুল মালিকসহ সাহেদ আহমদ, আবুল হাছনাত, আবির মলিক, ইমরান হোসেন তারেক, আরিফ আহমদ, নাহিদ আহমদ, বিলাল উদ্দিন প্রমুখ।
প্রবাসীরা তাদের বক্তব্যে গ্রামের উন্নয়নে যেকোনো উদ্যোগ বাস্তবায়নে তাদের সার্বিক সহযোগীতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রেহান উদ্দিন দুলু, আমান উদ্দিন আমু, জাহাঙ্গীর আহমদ, নাজিম উদ্দিন, আতিকুর রহমান, জঈন উদ্দিন, আবু তাহের, নুর উদ্দিন, আলতাফ হোসেন, শরফ আফনান, মাওলানা হাদী, ফটিক উদ্দিন, খায়রুল ইসলাম, সাহেদ আমদ, মাহিন, লুছাই মিয়া, নকিব আল দ্বীন, লিমন, নাহিদ, আব্দুর রাজ্জাক হীরা, সুখ, অলি, শিপন, জাহিদ, নবাব উদ্দিন প্রমুখ।












