• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেড়যুগ উন্নয়ন বঞ্চিত জৈন্তাপুর : আরিফুল হক চৌধুরী

প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৪৫
আপডেট: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৪৫

96222205

দেড়যুগ উন্নয়ন বঞ্চিত জৈন্তাপুর : আরিফুল হক চৌধুরী

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জমিয়ত ঐক্যজোট মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বিগত ১৭ বছরে দেশের একটি বিশাল জনপদের মানুষ পরিকল্পিত উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত রয়েছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই জৈন্তাপুর উপজেলা। বিগত সরকার উন্নয়নের বড় বড় বুলি আওড়ালেও সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে তাঁরা কর্ণপাত করেনি। তারা ব্যস্ত ছিল এই জৈন্তাপুরের সম্পদ লুটপাট করতে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারী) জৈন্তাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে দিন ব্যাপি গণসংযোগ-পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, অবহেলিত জনপদ জৈন্তাপুরের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্যসেবার অবস্থা এখনো নাজুক। ১৭ বছর একটি দীর্ঘ সময়, কিন্তু এই সময়ে জনস্বার্থকে প্রাধান্য না দিয়ে কেবল রাজনৈতিক ফায়দা লুটতেই ব্যস্ত ছিল একটি গোষ্ঠী। কিন্তু সাধারণ মানুষের প্রকৃত ভাগ্য পরিবর্তনের জন্য কোন পদক্ষেপ নেয়নি। আরিফুল হক চৌধুরীর বলেন, বাংলাদেশ থেকে গুম, হত্যা, নির্যাতনকারী, বাকশালী ফ্যাসিস্টদের তাড়াতে আপসহীন নেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া নিজের জীবন উৎসর্গ করেছেন। পাশাপাশি বিগত ১৭বছর জাতীয়তাবাদী দলের হাজার হাজার নেতাকর্মীরা নিজেদের জীবন উৎসর্গ করেছেন দল-দেশের জন্য। তিনি বলেন, ঐতিহাসিক জুলাই-আন্দোলনে এদেশের ছাত্রজনতা রক্ত দিয়েছে। শহীদ ও আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছে হাজার হাজার ছাত্রজনতা।

জুলাই শহীদের সম্মান ও স্মরণে এবারের ভোট উৎসব। সুন্দর পরিবেশ-শান্তি শৃংখলা বজায় রেখে ভোটারদের কেন্দ্রে আনতে বিএনপি-অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে অগ্রনী ভূমিকা পালন করতে হবে। জৈন্তাপুর উপজেলায় পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আসুক, সহ-সভাপতি নিজাম উদ্দিন লস্কর, সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি সালেহ আহমদ খসরু, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতেয়াক আহমদ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সুহেল, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, এবিএম জাকারিয়া, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জৈন্তাপুর উপজেলার সভাপতি মাওলানা আব্দুল জব্বার,সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদী ছয়ফুল, সিলেট জেলা শ্রমিকদলের সভাপতি হাজী সুরমান আলী, সাধারণ সম্পাদক মো: নুরুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী, সাবেক সাধারণ সম্পাদক মুহিবুল হক মুহিব, জৈন্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক সুহেল আহমদ, জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন, দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, নিজপাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শুকুর, ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের সভাপতি হারিছ উদ্দিন, কৃষকদলের আহবায়ক আব্দুল করিম, নিজপাট ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো: আব্দুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আহমল হোসেন, সদস্য ফয়সল আহমদ, জাসাসের সাবেক সাংগঠনিক সম্পাদক সুহেল আহমদ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, উপজেলা ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীর।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com