নিজস্ব প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
১১তম পিরোজপুর ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল ম্যাচ শেষে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল ৪ জানুয়ারি রবিবার সিলেট মহানগরের ২৯ ওয়ার্ডের পিরোজপুরে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আলহাজ্ব এম এ মালিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমেদ, পিরোজপুর জামে মসজিদের মুতাওয়াল্লি আওলাদ হোসেন, লন্ডন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উক্ত মসজিদের সাবেক সেক্রেটারি জনাব খালেদ চৌধুরী, পিরোজপুর উন্নয়ন পরিষদের সভাপতি মাহসিন আহমদ মিজু, সেক্রেটারি জনাব ইমরানুজ্জামান এবং ক্রীড়া সম্পাদক জনাব মুজিবুল হক শিমুল. বিশিষ্ট সমাজসেবকগণ জনাব রিয়াজুল হক সালেহ, আমিনুল হক শাবলু,সাহেদুল কবির সাহেদ. শেখ কামাল টিপু, খালেদ সানজিদ, মুসা আহমেদ, মকবুল আহমেদ. জামাল আহমেদ নাহিয়ান, সিমন, মিজান, রায়হান, নাহিদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক এলাকাবাসী।










