• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পূজামন্ডপ পরিদর্শনে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী

প্রকাশ: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪ ৮:০৬
আপডেট: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪ ৮:০৬

9858969 2

পূজামন্ডপ পরিদর্শনে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী

প্রেস বিজ্ঞপ্তি

শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী সিলেটের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় সিলেটর রামকৃষ্ণ মিশন, বলরাম জিউর আখড়া, গোপালটিলা মন্দিরসহ নগরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।

এ সময় তিনি বলেন- ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় এবং পরিস্থিতির খোঁজ খবর নিচ্ছি। আমরা চাই সুন্দরভাবে এই পূজাটি উদযাপিত হোক। সেই লক্ষ্যে বিএনপি কাজ করে যাচ্ছে । আমারা সকল প্রকার অপশক্তিকে নির্মূল করতে চাই। শুধু পূজা নয় পূজার পরেও আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো। আমরা আপনাদের সেবাই সব সময় পাশে থাকবো। এখানে কোন সংখ্যালঘু থাকবে না, সবাই আমরা বাংলাদেশী আমাদের সবার অধিকার সমান।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com