• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রতিটি ওয়ার্ডে এলইডি লাইট স্থাপন করে স্মার্ট নগর গড়া হবে: সিসিক প্রশাসক

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬ ২:৫৫
আপডেট: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬ ২:৫৫

96000354

প্রতিটি ওয়ার্ডে এলইডি লাইট স্থাপন করে স্মার্ট নগর গড়া হবে: সিসিক প্রশাসক

প্রেস বিজ্ঞপ্তি

ছবি সংগৃহীত

সিলেট সিটি কর্পোরেশনকে আধুনিক, নিরাপদ ও বিদ্যুৎ সাশ্রয়ী ‘স্মার্ট সিটি’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নগরীর বিভিন্ন ওয়ার্ডে অত্যাধুনিক এলইডি সড়কবাতি স্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) নগরীর ৩৪ নম্বর ওয়ার্ডের বহর আবাসিক এলাকার প্রধান সড়কের বিআইডিসি পয়েন্ট থেকে টি-গার্ডেন এলাকা পর্যন্ত নবনির্মিত সড়কবাতির ফলক উন্মোচন ও ফিতা কেটে উদ্বোধন করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

‘লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট’-এর আওতায় এ আধুনিক আলোকসজ্জা প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

উদ্বোধনকালে সিসিক প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানি ব্যয় কমিয়ে সাশ্রয়ী ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া হচ্ছে। নগরবাসীর জীবনমান উন্নয়ন এবং সিলেটকে পরিচ্ছন্ন ও স্মার্ট নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে এলইডি লাইট স্থাপন করা হবে। তিনি আরও বলেন, এই আলোকসজ্জা ব্যবস্থার নিয়মিত রক্ষণাবেক্ষণ ও মেরামত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নজরদারিতে থাকতে হবে।

প্রকল্পের কারিগরি দিক তুলে ধরে সিসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস জানান, আধুনিক এলইডি লাইট স্থাপনের ফলে সিটি কর্পোরেশনের বিদ্যুৎ বিল উল্লেখযোগ্যভাবে কমে আসবে। পাশাপাশি ‘স্মার্ট কন্ট্রোল সিস্টেম’-এর মাধ্যমে সড়কবাতি ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয়তা নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, এ উদ্যোগ শুধু বিদ্যুৎ সাশ্রয়ই করবে না, বরং রাতের সড়ক দুর্ঘটনা কমাতে সহায়তা করবে এবং পর্যটন নগরী সিলেটের সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসিকের সচিব মো. আশিক নূর, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) এ বি এম মহসিন আহমদ ও বিল্লাল হোসেন, মো. মাহবুবুর রহমান, স্টোর কিপার মো. ইছমত আলীসহ বিদ্যুৎ শাখার সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com