• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে পদ হারালেন জমিয়ত নেতা

প্রকাশ: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩ ৪:১৫
আপডেট: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩ ৪:১৫

F4CCF248 FB9D 4AFB 928C 38244784E08F

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে পদ হারালেন জমিয়ত নেতা

সিলেট অফিস

গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর পদ হারিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী। প্রাথমিক সদস্য পদসহ এই নেতার সব পদ স্থগিত করা হয়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে দল পদ স্থগিত করার পর উল্টো পদত্যাগের হুমকি দিয়েছেন শাহীনুর পাশা চৌধুরী। প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, আমি অবশ্যই নির্বাচন করব। তবে নৌকা প্রতীক বা স্বতন্ত্র প্রার্থী হয়ে নয়, অন্য যেকোনো দলের প্রতীকে। দলীয় পদ স্থগিত করে আমাকে নির্বাচনে অংশ গ্রহণের রাস্তা সহজ করে দেওয়া হয়েছে। সবার সঙ্গে পরামর্শ করে দল থেকে পদত্যাগ করব।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিভিন্ন ইসলামী দলের নেতাদের সঙ্গে শাহীনুর পাশা চৌধুরীও গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান, এটা তার ব্যক্তিগত সাক্ষাৎ ছিল, দলীয় নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার ২৪ ঘণ্টার মধ্যে দল তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নিল।

জমিয়তে উলামায়ে ইসলামের বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজে দলীয় শৃঙ্খলাবিরোধী কার্যকলাপের পাশাপাশি দলের অন্যান্য নেতাদের একই রকম কর্মকাণ্ডে প্ররোচিত করার অপরাধে শাহীনুর পাশা চৌধুরীর প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ স্থগিত করা হয়েছে।

শাহিনুর পাশা চৌধুরী সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য। গত নির্বাচনে ২০ দলীয় জোটের শরিক হিসেবে ধানের শীষ নিয়ে নির্বাচন করে পরাজিত হন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com