• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রধানমন্ত্রীর সফর সিলেটবাসীর জন্য বহুল প্রত্যাশিত: বাণিজ্যমন্ত্রী

প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬ ১:২৪
আপডেট: শনিবার, ২ মে, ২০২৬ ১:২৪

9666632952

প্রধানমন্ত্রীর সফর সিলেটবাসীর জন্য বহুল প্রত্যাশিত: বাণিজ্যমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রীর সিলেট সফর কতটুকু প্রত্যাশিত সে সম্পর্কে শনিবার একটা ধারনা পাওয়া যাবে। আমরা নির্বাচনের সিলেটের জন্য যে যে কাজ করার কথা বলেছি এবং ইতিমধ্যে কি কি পদক্ষেপ ইতিমধ্যে হাতে নিয়েছি সে সম্পর্কে স্পষ্ট ধারনা পাওয়া যাবে।সিলেট বিভাগের খবর

তিনি শুক্রবার (১ মে) বিকালে সিলেটের সুরমাপার পরিদর্শণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই সফরটি আমাদের কাছে এতই প্রত্যাশিত যে, দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন সংগ্রাম করেছি জনগনের পছন্দের একটি সরকারের জন্য। আমাদের অনেক সহকর্মী গুম হয়েছেন, খুন হয়েছেন। এ অবস্থায় জনগনের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রীর সিলেট আসা আমাদের জন্য অনেক আবেগের। আমরা অনেক আগ্রহ নিয়ে তার আসার প্রতীক্ষায়।

মুক্তাদির আরও বলেন, তিনি যেভাবে শৃঙ্খলাবোধ ও পরিমিবোধ নিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন সে ব্যাপারে একটি স্পষ্ট ধারণা তার বক্তব্যে পাওয়া যাবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শনিবার সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। সকাল ১১টায় নগরীর চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল (বাসিয়া নদী) খননকাজের উদ্বোধন করবেন। বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ উদ্বোধন এবং বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেবেন তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com