• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাসীদের আকাঙ্খা বাস্তবায়নে কাজ করবে বিএনপি: এমরান চৌধুরী

প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫ ৩:৫৯
আপডেট: সোমবার, ৩০ জুন, ২০২৫ ৩:৫৯

98888548

প্রবাসীদের আকাঙ্খা বাস্তবায়নে কাজ করবে বিএনপি: এমরান চৌধুরী

প্রেস বিজ্ঞপ্তি
ছবি: সংগৃহীত
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, প্রবাসীদের নিরাপত্তা ও আকাঙ্খা বাস্তবায়নে জিরো টলারেন্স, সব সময় কাজ করবে বিএনপি। রেমিট্যান্স যোদ্ধারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তারা নিয়মিতভাবে দেশে বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে। রেমিট্যান্স যোদ্ধাদের এই অবদান দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক প্রভাব ফেলে। এটি জীবনযাত্রার মান উন্নত করতে, শিক্ষার প্রসার ঘটাতে এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে সহায়তা করতে পারে। রেমিট্যান্স যোদ্ধাদের অনুপ্রাণিত করা আমাদের অতি জরুরি।

তিনি রবিবার (২৯ জুন) বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক অস্ট্রিয়া প্রবাসী জাবের তাপাদারের স্বদেশ আগমন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বিয়ানীবাজারের পৌরসভার একটি অভিজাত হোটেলে পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজিত সংবর্ধনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসের পুতুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জেলা বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ছিদ্দিক আহমদ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদত আবু নাসের পিন্টু, সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এনাম উদ্দিন।

অনুষ্ঠানে বক্তব্যে রাখেন উপজেলা বিএনপি সহ-সভাপতি আবদুল কুদ্দুস, তিলপাডা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক লিয়াকত আলী, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আকতার অনীক, রাজন আহমদ, নূর উদ্দিন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com