• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফেঞ্চুগঞ্জে ধানের শীষের মিছিলে গণজোয়ার

প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৪১
আপডেট: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৪১

96333329

ফেঞ্চুগঞ্জে ধানের শীষের মিছিলে গণজোয়ার

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

সোমবার (৯ ফেব্রুয়ারী) বিকাল ৪.টায় সিলেট ফেঞ্চুগঞ্জ ফেরিঘাটে নির্বাচনী পথসভা শেষে সিলেট-৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিকের ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিলে জনতা জনজোয়ারে মুখরিত হয় পুরো ফেঞ্চুগঞ্জ ফেরিঘাট থেকে ফেঞ্চুগঞ্জ বাজার। এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, সবার জীবনমান উন্নয়নে আসন্ন জাতীয় নির্বাচনে এম এ মালিকের ধানের শীষ প্রতীক ইনশাআল্লাহ বিজয়ী হবেন।

প্রধান অতিথি হিসেবে মোহাম্মদ আব্দুল মালিক বলেন, বাজারের যানজট নিরসন, রাস্তাঘাট উন্নয়ন, মাদ্রাসা ও কলেজের উন্নয়ন এবং নদীভাঙন রোধ—সবকিছুই নির্বাচনে জয়ী হলে অতিদ্রুত কাজ আরম্ভ করা সম্ভব হবে। এম এ মালিক ভোটারদের উদ্দেশে বলেন, আগামী ১২ তারিখ ফজরের নামাজের পর সবাই পরিবার-পরিজন নিয়ে ভোট কেন্দ্রে যাবেন। তিনি বলেন, “আপনার একার ভোট নয়, পরিবারসহ গেলে একাধিক ভোট নিশ্চিত হবে—এটাই আমাদের শক্তি।”

নির্বাচনের পরও জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, এলাকার মুরব্বি ও নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বারবার জনগণের কাছে আসবেন এবং তাদের পরামর্শ নিয়েই এলাকার উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবেন।

জনসমাবেশে আরও উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনে সাবেক সংসদ সদস্য শফি আহমেদ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান ছুফি চৌধুরী, সাধারণ সম্পাদক তসলিম আহমেদ নেহার, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম নয়ন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, অসংখ্য সমর্থক ও হাজারো জনতা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com