• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিক্ষোভকারীদের ওপর পুলিশের হামলা

প্রকাশ: বুধবার, ৩১ জুলাই, ২০২৪ ২:২৯
আপডেট: বুধবার, ৩১ জুলাই, ২০২৪ ২:২৯

974589696

বিক্ষোভকারীদের ওপর পুলিশের হামলা

সিলেট প্রতিনিধি

দেশব্যাপী গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে সিলেটে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে।

বুধবার (৩১ জুলাই) দুপুর ১টায় এ সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা পদযাত্রা নিয়ে সুবিদ বাজারে গেলে পুলিশ তাদের বাধা দেয়। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগোলে পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শুরু করে।

দুপুর ১টা ৪০ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত, এখনও বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। পুলিশ বিক্ষোভকারীদের দিকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ১১টা থেকে শাবিপ্রবির প্রধান ফটকে অবস্থান নিতে শুরু করেন বিক্ষোভকারীরা। পরে সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া পুলিশ তাদের বাধা দেয়। এরপর আরও শিক্ষার্থী যোগ দিয়ে স্লোগান দিতে শুরু করে। তখন পুলিশ ক্যাম্পাসের ভেতরে চলে যায়।

দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ২০০-৩০০ শিক্ষার্থী পদযাত্রা নিয়ে সেখান থেকে শহরের কোর্ট পয়েন্টের দিকে রওনা দেন। সেখান থেকে পদযাত্রা নিয়ে তারা সুবিদ বাজারের দিকে যান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com