• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিয়ানীবাজারে এমরান চৌধুরীর পক্ষে ‘গণজোয়ার

প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১:২৮
আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১:২৮

9658740

বিয়ানীবাজারে এমরান চৌধুরীর পক্ষে ‘গণজোয়ার

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিয়ানীবাজারে ধানের শীষ প্রতীক ও সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সমর্থনে আয়োজিত জনসভায় উঠলো মুহুর্মুহু স্লোগান। কাঁপলো বিয়ানীবাজার উপজেলাসদর। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. আহমেদ রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসেনের পরিচালনায় জনসভায় প্রধান বক্তব্যে এমরান আহমদ চৌধুরী বলেন- আজ বিয়ানীবাজারে ধানের শীষের পক্ষে সত্যিই জোয়ার উঠেছে। মানুষের মুখে মুখে কেবল বিএনপির কথা। ইনশাআল্লাহ, ১২ তারিখ আমাদের বিজয় হবেই।

9658742

জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বিএনপির কেন্দ্রীয় ফরেন অ্যাফেয়ার্স টিমের সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও জাসাসের কেন্দ্রীয় সভাপতি হেলাল খান, বিয়ানীবাজার উপজেলা নির্বাচনী পরিচালনা কমিটির সমন্বয়ক আব্দুল মান্নান, সাবেক সাংসদ ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়ার কন্যা সৈয়দা আদিবা হোসেন, জমিয়তের কেন্দ্রীয় সহসভাপতি মুফতি মুজিবুর রহমান, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম পুতুল, যুক্তরাজ্য জাসাসের সহসভাপতি এনায়েত, বিয়ানীবাজার উপজেলা সহসভাপতি আব্দুস সবুর, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদ, বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান, সিলেট জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, বিয়ানীবাজার উপজেলা জমিয়তের যুগ্ম-সম্পাদক মাওলানা আব্দুল হামিদ খান, বিয়ানীবাজার উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক গিয়াস উদ্দিন, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাড. আবু সাঈদ, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন লিমন, বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সভাপতি এনামুল ইসলাম প্রমুখ।
এছাড়া স্থানীয় বিএনপি ও জমিয়ত এবং দল দুটির অঙ্গ-সযোগী সংঠনের ব্পিুল সংখ্যক নেতাকর্মী ও হাজারো জনতা উপস্থিত ছিলেন।
জনসভায় বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে সিল মেরে এমরান আহমদ চৌধুরীকে বিজয়ী করতে উপজেলাবাসীর প্রতি আহ্বান জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com