• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মদীনা মার্কেটে ৭, ৮ ও ৯নং ওয়ার্ড যুবদলের প্রচারপত্র বিতরণ

প্রকাশ: মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩ ১১:৪৪
আপডেট: মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩ ১১:৪৪

96663363 4

মদীনা মার্কেটে ৭, ৮ ও ৯নং ওয়ার্ড যুবদলের প্রচারপত্র বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি

সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক বলেছেন, আওয়ামী দুঃশাসন থেকে দেশকে বাচাঁতে, দেশের মানুষকে বাঁচাতে ৯ জুলাইয়ের সিলেট বিভাগীয় তারুণ্যের সমাবেশকে সর্বাত্মকভাবে সফল করতে হবে। দেশপ্রেমিক যুব সমাজকে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শামিল করতে তারুন্যের সমাবেশ একটি মাইলফলক হিসেবে কাজ করবে। মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় তারুণ্যের সমাবেশ সফলে সিলেটবাসীকে এগিয়ে আসতে হবে।

তিনি সোমবার (৩ জুলাই) বিকেলে আগামী ৯ জুলাই সিলেট বিভাগীয় দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ সফলের লক্ষে নগরীর ৭,৮ ও ৯নং ওয়ার্ডের বৃহত্তর মদীনা মার্কেটসহ বিভিন্ন এলাকায় যুবদলের উদ্যোগে প্রচারপত্র বিতরণকালে উপরোক্ত কথা বলেন।

এসময় মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন বলেন, আগামী ৯ জুলাই সিলেট বিভাগীয় তারুণ্যের সমাবেশ ইতিহাস সৃষ্টি করবে। ফ্যাসিস্ট সরকারের বাকশালী শাসনের বিরুদ্ধে যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আসতে হবে। এক্ষেত্রে যুবদল অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করবে।

প্রচার পত্র বিতরণ শেষে মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক ও সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেনের নেতৃত্বে একটি প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। প্রচার পত্র বিতরণ ও প্রচার মিছিলে সিলেট মহানগর যুবদল এবং ৭,৮ ও ৯নং ওয়ার্ড যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় সাবেক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, তোফাজ্জল হোসেন বেলাল, সোহেল মাহমুদ, কয়েস আহমদ, এমদাদুল হক স্বপন, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, জামিল আহমদ, উসমান গনি, এহতেশামুল হক সবুজ, ইছহাক আহমদ, নাসির উদ্দীন রহিম, ৯নং ওয়ার্ড যুবদলের আহবায়ক বসির আহমদ, ৮নং ওয়ার্ড যুবদলের আহবায়ক আজাদুর রহমান আজাদ, ৭নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাওছার হোসেন খান, যুগ্ম আহবায়ক রাহাত আহমদ টিপু, ৮নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক আলাল আহমদ, ৯নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক কবির আহমদ প্রমূখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com