• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মধ্যপ্রাচ্যে যুদ্ধ স্থায়ী হলে প্রভাব বাংলাদেশেও পড়বে: বাণিজ্যমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ ৭:১৭
আপডেট: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ ৭:১৭

96592010

মধ্যপ্রাচ্যে যুদ্ধ স্থায়ী হলে প্রভাব বাংলাদেশেও পড়বে: বাণিজ্যমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ স্থায়ী হলে কিছুটা প্রভাব বাংলাদেশেও পড়বে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, এই যুদ্ধে কাছাকাছি জায়গায় সমুদ্রপথ আছে, সেটি বন্ধ হয়ে গেলে পরিবহনের খরচ বাড়বে। কিন্তু এটি ৫-১০ দিনের মধ্যে পড়বে এ রকম কোনো সম্ভাবনা নেই। সুতরাং এই মূহুর্তে দ্রব্যমূল্য বাড়ার কোনো শঙ্কা নেই।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে সিলেট বিভাগের প্রথম সুবিধাভোগী ওয়ার্ড সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড বিতরণের উদ্দেশ্য হচ্ছে পারিবারিক ভিত্তি দৃঢ় করা। ফ্যামিলি কার্ড বিতরণে উচুমাত্রার প্রফেশনালিজম ছড়া রাজনৈতিক বিন্দুমাত্র সংশ্লিষ্টতা নেই।

প্রথম ফেজে ফ্যামিলি কার্ড সুবিধার আওতায় এসেছে সুনামগঞ্জের কুলঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তিনটি গ্রামের ৬৯৭টি পরিবার।

জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাসির চৌধুরী, ,সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম কয়ছর আহমদ, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন ও সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com