• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মরহুম এম সাইফুর মৃত্যুবার্ষিকীতে মহানগর বিএনপির শ্রদ্ধাঞ্জলী অর্পন

প্রকাশ: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২ ৪:১০
আপডেট: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২ ৪:১০

96000259

মরহুম এম সাইফুর মৃত্যুবার্ষিকীতে মহানগর বিএনপির শ্রদ্ধাঞ্জলী অর্পন

সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমান এর ১৩তম মৃত্যু বার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী’র নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।

সোমবার বিকাল ২টার সময় মৌলভীবাজারের বাহামর্দন গ্রামে মরহুম এম সাইফুর রহমান এর কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী, যুগ্ম আহবায়ক এড. হাবিবুর রহমান হাবিব, সালেহ আহমদ খসরু, জাসাস সিলেট জেলা শাখার আহবায়ক অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, সিলেট মহানগর বিএনপির ৭নং ওয়ার্ডের আহবায়ক মানিকুর রহমান মানিক, ২৭নং ওয়ার্ডের আহবায়ক লুৎফুর রহমান, মহানগর বিএনপি মনজুর হোসেন, সোহেল আহমদ, উবায়দুর রহমান সজীব, শাহিন আলী, উজ্জল রঞ্জন চন্দ, কাউসার হোসেন রকি, সোহেল আহমদ, কাওসার আহমেদ শিবলু, কাওসার আহমেদ হৃদয়, মিজানুর রহমান প্রমুখ।

মরহুম এম সাইফুর রহমান এর কবর জিয়ারতে বিএনপি নেতৃবৃন্দ সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমান এর ১৩তম মৃত্যু বার্ষিকীতে বিএনপি নেতৃবৃন্দ মরহুমের কবর জিয়ারত ও দোয়া কামনা করেছেন। কবর জিয়ারত ও দোয়া শেষে পরিবারের সদস্যদের সাথে বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা ডঃ এনামুল হক চৌধুরী সহ বিএনপি নেতৃবৃন্দ দেখা করেন।

এ সময় বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা ডঃ এনামুল হক চৌধুরী বলেন, সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান আমাদের গৌরব ও অহংকার। এমন বিরল অর্থনীতিবিদ আমরা আর খুঁজে পাবো না। ১৩তম মৃত্যুবার্ষিকীতে মহান এই নেতার রুহের মাগফেরাত কামনা করি।

সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী বলেন, সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর এর আজ ১৩ তম মৃতুবার্ষিকী। আমরা গভীর শ্রদ্ধা ও সম্মানের সাথে মহান এই নেতাকে স্মরণ করছি। তিনি বাংলাদেশের সফল অর্থ ও পরিকল্পনা মন্ত্রী ও দেশের অর্থনীতির প্রাণ পুরুষ ছিলেন। বাংলাদেশের নামক রাষ্ট্রের সাথে মরহুম এম সাইফুর রহমান এর নাম আজীবন থাকবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com