• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে স্বাগত মিছিল

প্রকাশ: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২ ৯:০৫
আপডেট: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২ ৯:০৫

966002563 1

মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে স্বাগত মিছিল

প্রেস বিজ্ঞপ্তি

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর আহ্বায়ক কমিটিতে ভিপি মাহবুবুল হক চৌধুরীকে আহবায়ক, আফসার খানকে সদস্য সচিব ও আব্দুস সামাদ তোহেলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে মহানগর স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সিলেট মহানগর ৭, ৮ ও ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে স্বাগত মিছিল বের করা হয়।

শুক্রবার (১৪ অক্টোবর) বিকেল ৪টায় নগরীর পাঠানটুলা থেকে স্বাগত মিছিলটি বের হয়ে মদিনা মার্কেট পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ করে।

কমিটি ঘোষণা করায় স্বাগত মিছিলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তাজ হোসেন তারেক এর সভাপতিত্বে ও সদস্য সচিব নাইমুল ইসলাম আশিক এবং ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব লায়েক আহমদ এর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন- ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ১ম যুগ্ম আহবায়ক জুবায়ের আহমদ, যুগ্ম আহবায়ক মানিক মিয়া, ৮নং ওয়ার্ডের ১ম যুগ্ম আব্দুল মুমিন।

৭, ৮ ও ৯নং ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক ও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সেবুল আহমদ, আনোয়ার হোসেন, শাহেদ গাজি, সামসু আহমদ,ইয়াসিন আলী, আব্দুল হান্নান,দুলাল আহমদ, সাহেদ আহমদ, সওদাগর আহমদ, নজরুল ইসলাম, মনির মিয়া, আল আমিন গাজী।

উপস্থিত ছিলেন- নোমান আহমদ, রেজোয়ান আহমদ, আক্তার হোসেন,রাসেল আহমদ বেনু, জেবুল আহমদ, ছমির গাজী, আব্দুল, ছানোয়ার আলী, সোহাগ গাজী, ফারুক আহমদ, জামাল আহমদ, হামিদ গাজী, সাদেক হোসেন, আসমান আহমদ, কামরুল ইসলাম, ইমন, উসমান মিয়া, রুবেল, সুহেল আহমদ, সাজু আহমদ, আব্দুল আমিন রাজু, কদম আলী, ইব্রাহিম আহমদ মনির, তামিম, ফারুক আহমদ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com