• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিলেট জেলা বিএনপির কর্মসূচি

প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ ৯:০৪
আপডেট: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ ৯:০৪

9856989

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিলেট জেলা বিএনপির কর্মসূচি

প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা বিএনপি মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

আগামীকাল ২৬ মার্চ (বুধবার) সকাল ১০টায় নগরীর জিন্দাবাজারস্থ সহির প্লাজার সামনে থেকে এক শোভাযাত্রা বের হবে, যা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হবে।

এতে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হচ্ছে। নির্ধারিত সময় সকাল ১০টা ১০ মিনিটের মধ্যে পুষ্পস্তবক অর্পণ সম্পন্ন হবে।

এছাড়াও, বাদ যোহর পবিত্র শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে জেলা বিএনপির উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে, যেখানে স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হবে।

অনুরূপ ভাবে, জেলার আওতাধীন সকল উপজেলা, পৌরসভা ও ইউনিট পর্যায়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচি আয়োজনের আহ্বান জানানো হচ্ছে।

জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মীকে এ কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সফল করার উদাত্ত আহ্বান জানিয়েছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com