• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মানুষের কল্যাণে কাজ করে মানুষের মন জয় করতে হবে : ইলিয়াসপত্নী লুনা

প্রকাশ: শনিবার, ২২ মার্চ, ২০২৫ ৭:৫৯
আপডেট: শনিবার, ২২ মার্চ, ২০২৫ ৭:৫৯

98587458

মানুষের কল্যাণে কাজ করে মানুষের মন জয় করতে হবে : ইলিয়াসপত্নী লুনা

জনতার আওয়াজ ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সনের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ৫ আগস্ট ছাত্র বিপ্লবের ব্যানারে সমন্বিত আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসররা দেশ থেকে পালিয়ে গেছে এবং পালিয়ে যাওয়ার পূর্বে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। এখন তারা বিদেশে বসে ষড়যন্ত্র করছে। দেশে থাকা সাধারণ নেতাকর্মীদের উস্কে দেয়ার চেষ্ঠা চালাচ্ছে। আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা যারা দেশে আছেন ও বাড়িতে শান্তিতে আছেন তারা ভ‚লেও উস্কানীতে পা দিবেন না। আপনারা যারা অন্যায় করেননি, বা লুটপাট করেন নি, তাদেরকে হয়রানী করা হবেনা। আমরা চাই সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর শান্তির ও মানবিক দেশ গড়তে চাই। আশাকরি বর্তমান অর্ন্তবর্তি সরকার দ্রুত একটি সুষ্ট নির্বাচন উপহার দিবে। আর নির্বাচন যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের মাঠে থাকতে হবে। মানুষের কল্যাণে কাজ করে মানুষের মন জয় করতে হবে। বিএনপি সরকার গঠন করলে মানুষ শান্তিতে থাকবে ও দেশের উন্নয়ন হবে।

তিনি শুক্রবার (২১ মার্চ) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলার একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় মাঠে রামপাশা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।সিলেটি পোশাক

রামপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুজ্জামানের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদল সভাপতি ইসলাম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক তোফায়েল আলমের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, যুক্তরাজ্য বিএনপি নেতা জামাল আহমদ, আব্দুল বাছিত বকুল, উপজেলা বিএনপি নেতা কাওছার আহমদ তুলাই।

বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সত্তার, সেচ্ছাসেবক দল নেতা রাজন খান, যুবদল নেতা সুমন আহমদ, সেবুল সরকার, ইউনিয়ন ছাত্রদল নেতা জাকির হোসেন। সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন বিএনপি নেতা জামাল উদ্দিন ও শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীকে ফেরত পেতে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com