• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মানুষ বিএনপির নেতৃত্বের প্রতি দৃঢ় আস্থাশীল: এমরান চৌধুরী

প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫ ১১:৪২
আপডেট: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫ ১১:৪২

965865

মানুষ বিএনপির নেতৃত্বের প্রতি দৃঢ় আস্থাশীল: এমরান চৌধুরী

প্রেস বিজ্ঞপ্তি

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ বলেছেন, বিএনপির নেতৃত্বে দেশের মুক্তিকামী মানুষ দীর্ঘ দেড় দশক থেকে আনন্দলন সংগ্রাম করেছে। মানুষ বিএনপির নেতৃত্বের প্রতি দৃঢ় আস্থাশীল। ছাত্রজনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর দেশে গণতান্ত্রিক পরিবেশ পরিবেশ তৈরি হয়েছে। অতিশীঘ্রই দেশের দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই আাগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে এখন থেকেই সবাইকে ঐক্যবদ্ধ ভাবে মাঠে কাজ করতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি নিয়ে তৃণমূলের মানুষের কাছে যেতে হবে।

শনিবার রাতে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা কামাল আহমদের প্রবাস যাত্রা উপলক্ষ্যে গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, অতীতে যারা ফ্যাসিস্টদের সাথে মিলেমিশে একাকার ছিলেন, ব্যবসায়িক সুবিধা নিয়েছেন, তারা এখন আবারও দলের সুবিধা নিতে তৎপর। তাদের এই অপতৎপরতা সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে।

ভাদেশ্বর ইউনিয়ন চেয়ারম্যান শামীম আহমদের সভাপতিত্বে ও আব্দুল হামিদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল।

অনুষ্টানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপি নেতা মিছবাহ উদ্দিন। সংবর্ধিত অতিথি বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা কামাল আহমদ।

এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এস.এ রিপন, গোলাপগঞ্জ উপজেলা সাবেক ছত্রদল নেতা তাজ উদ্দিন, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুল মন্নান, ভাদেশ্বর ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আফরুজ আলী, সিলেট ল কলেজ ছাত্রদল নেতা রশিদ আহমদ প্রমূখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com